জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছাড়বে না রাশিয়া

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৫:০৬ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা ছাড়বে না রুশ সেনারা। নিরস্ত্রীকরণের আবেদনে প্রেক্ষিতে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাশিয়া। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও সংবাদমাধ্যম বিভাগের উপ-পরিচালক ইভান নেচায়েভ নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করে জানান, নিরস্ত্রীকরণের পদক্ষেপ ওই বিদ্যুৎকেন্দ্রকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে। খবর: বিবিসি। 

ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছেই। এর প্রেক্ষিতে এই এলাকাকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়। 

এদিকে, এই এলাকায় হামলার জন্য একে অপরকে দুষছে মস্কো ও কিয়েভ। মস্কোর বিরুদ্ধে কিয়েভের অভিযোগ, তারা এ কেন্দ্রকে সেনা ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। 

কিয়েভের দাবি, আবেদনটি এসেছে মূলত ইউক্রেনের কর্মীদের কাছ থেকে যারা ওই কেন্দ্রে কাজ করছেন রাশিয়ার নির্দেশনায়। তারা সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন। কারণ ওই কেন্দ্রের আশেপাশে দুই সপ্তাহ ধরে হামলার ঘটনা ঘটছে।

image


জানা যায়, এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করছেন ইউক্রেনের কর্মীরা। আর মার্চ থেকেই এর নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়া। 

জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) নিজের উদ্বেগের কথা জানিয়ে বলেন, জাপোরিজ্জিয়ায় সম্ভাব্য ক্ষতির অর্থ হলো আত্মহত্যা।

এর আগে, লিভিভে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন। সেখানে জেলেনস্কি জাতিসংঘের কাছে আবেদন করেছেন এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা নিরস্ত্রীকরণের আবেদন জানান।

জেলেনস্কির আবেদনের প্রেক্ষিতে গুতেরেস বলেন, স্পর্শকাতর এই স্থাপনাকে কোনোভাবেই সামরিক অভিযানের অংশ হিসেবে ব্যবহার করা উচিত নয়।

এরদোগানও উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি ‘আরেকটি চেরনোবিল’ বিপদ সম্পর্কে উদ্বিগ্ন।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর