আমেরিকা থেকে রিপার ড্রোন কিনছে ভারত

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১০:১৮ পিএম

অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোন কিনছে ভারত। এর জন্য প্রায় ৩০০ কোটি ডলার খরচ করছে দেশটি।

গত দুই দশকে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মহম্মদ ওমর থেকে সিরিয়ার আল কায়দা প্রধান সেলিম আবু আহমেদসহ অনেকেই মার্কিন এ ড্রোনের শিকার রয়েছেন।

ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে ভারতীয় স্থল, নৌ ও বিমান বাহিনীর জন্য সেই ড্রোনের তিনটি আধুনিক সংস্করণ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ড্রোন নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত। সময় মতোই এসব ড্রোনের সরবরাহ পাওয়া যাবে বলে আশা করছে দেশটি।

ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, চীনের সঙ্গে সীমান্তে নজরদারি কার্যক্রমকে জোর করতে ৩০০ কোটি ডলারের বেশি ব্যয়ে এসব ড্রোন কেনার উদ্যোগ নিয়েছে ভারত।

আরও পড়ুন: সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৮৭ জেলে ভারতে উদ্ধার

এমকিউ-৯ ‘রিপার’ ড্রোন দিয়েই হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে গত মাসে কাবুলে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করা হয়েছিল বলে জানানো হয়েছে৷

এগুলো সমুদ্রে নজরদারি, সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ এবং স্থলভাগের স্থির থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানাসহ বিভিন্ন ধরনের কাজ করতে পারে।


একাত্তর/আরএ

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর