ইউক্রেনে রকেট হামলায় নিহত ২২

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৪:৫৮ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরের একটি রেল স্টেশনে রকেট হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশত। ইউক্রেনে রুশ সামরিক আগ্রসনের ছয় মাস পূর্তির দিনে রাশিয়া এ হামলা চালিয়েছে বলে অভিযোগ জেলেনস্কি প্রশাসনের। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার (২৫ আগস্ট) জাতিসংঘের উদ্দেশ্যে বলেন, রকেটগুলো পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক থেকে প্রায় ১৪৫ কিলোমিটার (৯০ মাইল) পশ্চিমে চ্যাপলিন শহরের একটি স্টেশনে আঘাত হানে।

তার অভিযোগ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলা চালিয়েছে রাশিয়া।   

জেলেনস্কি আরও বলেন, হামলার পর ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। এরইমধ্যে কাজ শুরু করেছে উদ্ধারকারীরা, কিন্তু দুর্ভাগ্যবশত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশাসনের উপপ্রধান কিরিল টিমোশেঙ্কো তার টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় বলেছেন, এ হামলায় ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থাওলে পৌঁছায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। 

আরও পড়ুন: ইভিএম ব্যবহারে কারো মতামত ভূমিকা রাখেনি: সিইসি

যদিও এ হামলা বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে মস্কো। 

এর আগে বুধবার রুশ আক্রমণের ছয় মাস পূর্তির দিনে নিজেদের ৩১তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ইউক্রেন। স্বাধীনতা দিবসের দিনও সকাল থেকেই বাসিন্দাদের রুশ হামলার ব্যাপারে সতর্ক করতে কিয়েভে সাইরেনের শব্দ শোনা যায়। 


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর