বিশ্বে প্রথম কৃত্রিম ভ্রূণ তৈরি করলেন কেমব্রিজের বিজ্ঞানীরা

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৯:২২ পিএম

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী প্রথমবারের মতো 'সিন্থেটিক' বা কৃত্রিম ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়েছেন। ভ্রূণটির একটি মস্তিষ্ক, একটি স্পন্দিত হৃদয় এবং শরীরের প্রতিটি অঙ্গের জন্য বিল্ডিং ব্লক রয়েছে। গবেষকরা বলছেন, এর ফলে চিকিৎসাবিজ্ঞান আরও একধাপ এগিয়ে যাবে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইঁদুরের স্টেম সেল থেকে এ ভ্রূণটি তৈরি করা হয়েছে। 'স্টেম সেল' হচ্ছে প্রাণি দেহের সেই আদি কোষ যা ব্যবহার নতুন কোষ তৈরি করা যায়।  

এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, ম্যাগডালেনা জেরনিকা কেমব্রিজের নিউরোসায়েন্স বিভাগের একজন অধ্যাপক। তার নেতৃত্বে একদল বিজ্ঞানী ইঁদুরের ডিম্বাণু বা শুক্রাণু ব্যবহার করার পরিবর্তে, ইঁদুরের স্টেম সেল বা আদি কোষ ব্যবহার করে একটি ভ্রূণের মডেল তৈরি করেছে। 

গবেষণা দলের প্রধান ম্যাগডালেনা জানান, ইঁদুরের ভ্রূণের মডেলটি কেবল একটি মস্তিষ্কই তৈরি করেনি বরং একটি স্পন্দিত হৃৎপিণ্ডও তৈরি করেছে। এছাড়াও যে সমস্ত উপাদানগুলো শরীরকে তৈরি, ভ্রূণটিতে সে উপাদানগুলোও রয়েছে।    

image

অধ্যাপক ম্যাগডালেনা জেরনিকা 

তিনি যোগ করেন, এটা অবিশ্বাস্য যে আমরা এতদূর এসেছি। বছরের পর বছর ধরে এটিই আমাদের স্বপ্ন ছিল এবং এক দশক ধরে আমাদের কাজের প্রধান ফোকাসও ছিল। অবশেষে আমরা এটি করতে পেরেছি। 

কেন কিছু ব্যক্তি গর্ভধারণে ব্যর্থ হয় এবং অন্যরা সফল হয়, তা বোঝার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেরনিকা-গোয়েটজের দল গত এক দশক ধরে গর্ভাবস্থার উপর এই গবেষণা চালান।

আরও পড়ুন: চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ

সম্প্রতি বিখ্যাত ‘নেচার জার্নালে’ এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। কৃত্রিম ভ্রূণটির বিকাশের সঙ্গে জড়িত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের আশা, এর ফলে কোনো জীবিত প্রাণী ব্যবহার না করেই প্রাণের একেবারে প্রাথমিক অবস্থা নিয়ে গবেষণা চালানো সম্ভব। এখন গর্ভাবস্থায় ভ্রুণের মস্তিষ্ক অধ্যয়ন করতে পারবেন তারা। 

শুধু তাই নয়, এই গবেষণার ফলাফল ক্রমে প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম মানব অঙ্গগুলোর বিকাশও সম্ভব।

গবেষক দলটির মতে, এই আবিষ্কার মানব সভ্যতার সামনে এক নতুন রাস্তা খুলে দিয়েছে।


একাত্তর/আরবিএস  

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় এবার ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর