তাইওয়ান প্রণালিতে প্রবেশ করেছে মার্কিন যুদ্ধজাহাজ

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০১:৪৬ পিএম

তাইওয়ান প্রণালির ভেতর দিয়ে দু'টি মার্কিন যুদ্ধজাহাজ অতিক্রম করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালিতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র। 

রোববার (২৮ আগস্ট) ওয়াশিংটন জানিয়েছে, ইউএসএস আন্তিয়েতাম ও ইউএসএস চ্যান্সেলরসভিল আন্তর্জাতিক সমুদ্রসীমায় প্রবেশ করে নেভিগেশনের স্বাধীনতার প্রদর্শনী করছে। 

এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানায়, তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে গমনের মাধ্যমে একটি মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিকের প্রতি নিজেদের অঙ্গীকার প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র। 

'এসব জাহাজ প্রণালির এমন একটি করিডরের মধ্য দিয়ে যাচ্ছে যেটি যেকোনো রাষ্ট্রের সমুদ্রসীমার বাইরে', বিবৃতিতে বলা হয়। 

তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে এ ধরণের পদক্ষেপকে উসকানিমূলক আখ্যা দিয়ে আসছে বেইজিং।  

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের নৌবাহিনী নিয়মিত তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। 

আরও পড়ুন: পাকিস্তানে বন্যায় বিপর্যস্ত সাড়ে তিন কোটি মানুষ

মার্কিন যুদ্ধজাহাজ দু'টির অগ্রসর হওয়া মনিটর করা হচ্ছে বলে জানিয়েছে চীনের সেনাবাহিনী। উচ্চ সতর্কতা অবলম্বন করে যেকোনো ধরণের উসকানি মোকাবেলায় প্রস্তুত তারা। 

এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ দু'টি দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে এবং এগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে তারা। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর