করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৩:৪৬ পিএম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ৯৭ বছর বয়সী এই রাজনীতিবিদ আগেই কোভিডের টিকা নিয়েছিলেন।   

আল-জাজিরা জানায়, বুধবার (৩১ আগস্ট) সকালে মাহাথিরের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাহাথিরের কার্যালয় জানিয়েছে, মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তাকে কিছুদিনের জন্য একটি মেডিকেল দলের পর্যবেক্ষণে রাখা হবে। তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। 

এদিকে চলতি বছরের জানুয়ারির শেষদিকে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সে সময়ও তিনি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে চিকিৎসা নেন। 

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির ভাঙচুরের পর ত্রিমুখী সংঘর্ষে আহত ১২

১৯৮১ সালে প্রথমবার ক্ষমতায় আসেন মাহাথির, এরপর ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 

সবশেষ ২০১৮ সালে নিজের সাবেক দলের বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হন তিনি। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়।

ক্ষমতায় না থাকলেও মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী প্রধানমন্ত্রী তিনি। এখনও তার জনপ্রিয়তা অন্য যেকোনো রাজনীতিবিদের চেয়ে বেশি। 


একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
অজপাড়া গাঁয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। কখনও পায়ে হেঁটে, কখনও সাইকেলে করে যেতেন স্কুলে। স্কুল শিক্ষক বাবা-মায়ের সেই সন্তান হয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর