মালয় মহারথী মাহাথিরের গ্রামের বাড়িতে একদিন

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পিএম

অজপাড়া গাঁয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। কখনও পায়ে হেঁটে, কখনও সাইকেলে করে যেতেন স্কুলে। স্কুল শিক্ষক বাবা-মায়ের সেই সন্তান হয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টানা ২২ বছরের শাসনে দেশকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। বলছি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার অবিসংবাদিত নেতা ড. মাহাথির মোহাম্মদের কথা। তার স্মৃতি বিজড়িত গ্রামের বাড়তে যাবার সুযোগ হয়েছিলো এই প্রতিবেদককে।

একবিংশ শতাব্দীর এক অবিসংবাদিত নেতা ড. মাহাথির বিন মোহাম্মদ। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও নিয়মিত সাইকেল চালান, ব্যায়াম করেন। ছেলেবেলার মতো এখনও রুটিন মেনে তার সকালটা শুরু হয় ফজরের নামাজের পর।

অফিস, বই পড়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয়া, দেশী বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার, রাষ্ট্রের জটিল বিষয় নিয়ে কথা বলা সবই তার নিয়মিত কাজেরই অংশ। ফেসবুকে প্রায় ৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে তার, সরব উপস্থিতি রয়েছে টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকের মতো প্লাটফর্মেও।

স্ত্রী হাসমাহ বিনতে মোহাম্মদ আলিকে নিয়ে ১০ জুলাই বেশ ঘটা করে শত বছরের জন্মদিন পালন করেছেন, মাহাথির। মালয়েশিয়ার এ স্বপ্নদ্রষ্টার জন্ম, কেদাহ রাজ্যের আলোর সেতারে। এখানেই জন্ম থেকে বেড়ে ওঠা তার। ১৯৯০ সালে কেদাহ রাজ্য সরকার বাড়িটিকে সংরক্ষণ ও রাষ্ট্রীয় সম্পদ হিসাবে জাদুঘর ঘোষণা করেন। দর্শনার্থীদের জন্য যা বিনামূল্যে ঘুরে দেখার সুযোগও রয়েছে।

তিনি এবং তার পরিবারের সদস্যদের ব্যবহার করা অনেক কিছু এই জাদুঘরে সযত্নে সংরক্ষণে রাখা হয়েছে। শিক্ষক বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে মাহাথিরের ছেলেবেলার বিরল ছবি, শিক্ষাজীবনে নানা অর্জন ও রাজনীতির বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মৃতিবিজড়িত সব ছবি স্থান পেয়েছে এ জাদুঘরের দেয়ালে দেয়ালে।

মাহাথির শিক্ষা জীবনে নিজেকে গড়েছেন সমাজের একজন সেবক হিসাবে, সিঙ্গাপুর থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষে নিজ এলাকাতেই ফিরেছেন, যোগ দেন সরকারি চাকরিতে। মানুষের কাছে চিকিৎসক হিসাবে তার তুমুল জনপ্রিয়তা বড় পরিসরে জনগণের সেবক হয়ে উঠতে রাজনীতিতে যোগদানের অনুপ্রেরণা জোগায়।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছরের শাসনে দেশকে আধুনিক, উন্নত এবং সমৃদ্ধশালী করেছেন। ২০১৮ সালে দেশের ক্রান্তিকালে, অবসর ভেঙে রাজনীতিতে ফিরে ৯৪ বছর বয়সে বিজয়ী হয়ে, গড়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড।

এআরএস
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
বিদেশি শ্রমিক নিয়োগে আবারও কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এবার কৃষি, বৃক্ষরোপণ ও খনিসহ ১৩টি উপখাতে ২৪ লক্ষাধিক কর্মী নেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির।
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর