২৯০ কোটি মার্কিন ডলারের ঋণ পেল শ্রীলঙ্কা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৭ পিএম

নজিরবিহীন অর্থনৈতিক সংকট পড়া শ্রীলঙ্কাকে প্রাথমিকভাবে ২ দশমিক ৯ বিলিয়ন বা ২৯০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বৃহস্পতিবার (১ সেপেটেম্বর) আন্তর্জাতিক এ ঋণদাতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এই ঋণ কর্মসূচির উদ্দেশ্য হলো শ্রীলঙ্কার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ঋণ পরিশোধের সক্ষমতা পুনরুদ্ধার করা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বর্ধিত ঋণ সুবিধার অধীনে আইএমএফ চার বছর মেয়াদে এই ঋণ দিচ্ছে।

আইএমএফের ব্যবস্থাপনা ও নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে এবং শ্রীলঙ্কার শর্ত পূরণের ভিত্তিতে এই চুক্তি চূড়ান্ত হবে।

আইএমএফের জ্যেষ্ঠ কর্মকর্তা পিটার ব্রুর কলম্বোতে সাংবাদিকদের বলেছেন, এই চুক্তিটি শ্রীলঙ্কার জন্য সঙ্কট থেকে বেরিয়ে আসার জন্য একটি দীর্ঘ পথের সূচনা মাত্র।

তিনি আরও বলেন, আইএমএফ কর্তৃপক্ষ ইতিমধ্যে এর প্রক্রিয়া শুরু করেছে। 

এদিকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত দেশটির রিজার্ভে ছিল মাত্র ১ দশমিক ৮২ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় বর্তমানে দেশটি জ্বালানি তেল, খাবার ও ওষুধের মত জরুরি পণ্য আমদানি করতে পারছে না।

এর আগে শ্রীলঙ্কা এক গভীর এবং অভূতপূর্ব অর্থনৈতিক সংকটে পড়ে। গণবিক্ষোভের মুখে দেশটির রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়ে যান এবং পরে পদত্যাগ করেন।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশের অভিযানে ৫৪ জন গ্রেপ্তার

অর্থ ও জ্বালানির অভাবে দেশটির স্কুল-কলেজ এখনও বন্ধ রয়েছে। বাজারে চলছে খাদ্যদ্রব্যের সংকট, নিত্যপণ্যের দাম সেখানে আকাশ ছুঁয়েছে। বাদ যায়নি চিকিৎসা খাতও। এমনকি পর্যটন খাতেও ধসে নেমেছে। সবশেষ নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলংকা। 

দেশটির বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের মতে, আইএমএফ এবং অন্যান্য দাতা সংস্থাগুলো এগিয়ে আসলে দ্রুত এসব সংকট থেকে বের হতে পারবেন তারা।

   

একাত্তর/আরবিএস  

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর