পরিচয়পত্র চাইতেই জানা গেলো কনেপক্ষ ভুয়া!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮ পিএম

বিয়ের নামে প্রতারণার খবরও প্রায়ই শিরোনাম হয়। এবার বিয়ে নিয়ে প্রতারণার আরও নতুন এক কৌশলের কথাও জানা গেলো। বরপক্ষকে ফাঁদে ফেলে টাকা নেয় ভুয়া কনপক্ষ চক্র। 

বিয়ের জন্য ছেলের পরিবার যখন ঘটকের কাছে যায়, তখনই ফাঁদে পা দেয়া শুরু। তারপর কনপক্ষ কথাবার্তা শুরু করে নানা কায়দাও হাতিয়ে নিতো টাকা। 

এক পর্যায়ে কনে নিয়ে হাজির হতো বিয়ের অনুষ্ঠানে। বিয়েও পড়া হতো। কিন্তু তারপরই সুযোগ বুঝে চম্পট দিতো কনেপক্ষ। ততক্ষণে বরপক্ষের পকেট থেকে বেরিয়ে গেছে অনেক টাকা। 

আর এমন অভিনব ঘটনাই ঘটেছে ভারতের পাঞ্জাবে। সেখানের ফিরোজপুরে এমনই এক চক্রের খোঁজ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে ধরা হয় চক্রের সাত সদস্যকে। 

হরিয়ানার ফতেহবাদের বাসিন্দা দর্শনা দেবী বছর আঠাশের ছেলে রবি কুমারের বিয়ে দেবেন বলে মেয়ে খুঁজছিলেন। ওম প্রকাশ ও জসবিন্দর গিল নামের দুই ব্যক্তি পছন্দসই কনের খোঁজও দেন। 

তাঁরা জানায়, দীপ নামের সুন্দরী পাত্রী পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা। আর এ ঘটকালির জন্য  দর্শনা দেবী ওম ও জসবিন্দরকে ৩১ হাজার টাকাও দেন। 

এরপর নিয়ম মেনে ৩০ আগস্ট ফিরোজপুরে ছিল আনুষ্ঠানিক বিয়ে। আইনি কাজ সারতে কনে ও তাঁর বাড়ির লোকের পরিচয়পত্র চাইতেই গোলমাল বেধে যায়। 

মিত অরোরা ও তারা অরোরা নামের দু’টি পরিচয়পত্র দেয়া হয় বরপক্ষকে। যা দেখে পুরোহিত দাবি করেন, একদিন আগেই ওই নামে একজনকে বিয়ে দিয়েছেন তিনি। 

একথা শুনে চিন্তায় পড়ে যায় বরপক্ষ। সন্দেহ হয় তাদের। পুলিশে খবর দেয় তারা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বুঝতে পারে দর্শনা ও তার ছেলের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

আরও পড়ুন: আমেরিকার সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের রেকর্ড

ভাগ্য ভালো পুলিশ এসে পড়েছিলো। না হলে টাকা পয়সা আর গয়না নিয়ে কেটে পরার কথা ছিলো কনপক্ষের। সেটি আর এই যাত্রায় হলো না ভুয়া কনেপক্ষের। 

সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে পাঞ্জাবের পুলিশ। এর মধ্যে পাঁচ জনই নারী। চক্রটির কতগুলো প্রতারণা করেছে সেই তদন্তেও নেমেছে পুলিশ। 


একাত্তর/এসি

বিয়ের আগে টাক মাথা ঢাকতে ব্যবহার করেছিলেন নকল চুল বা উইগ। সেই সত্য গোপন করেই সেরেছিলেন বিয়ে। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এলো আসল চেহারা।
দীর্ঘ দুই বছরের সংঘাত ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছে গাজা উপত্যকা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।
দুই দুটো জমকালো আয়োজনের প্রাক বিবাহ অনুষ্ঠানের পর, আর কিছুক্ষণের মধ্যে সাতপাকে বাঁধা পড়বেন  এই সময়ের আলোচিত যুগল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
এটা যেন কোন বিয়ে নয়, মাসের পর মাস ধরে চলমান কোন বিগ বাজেটের বাণিজ্যিক অনুষ্ঠান। রাজা-রানীর বিয়েও বোধকরি এতোটা বিলাসী হয় কিনা সন্দেহ আছে!
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর