পরচুলা পরে বিয়ে, তারপর স্ত্রীকে ব্ল্যাকমেইল, এরপর...

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

বিয়ের আগে টাক মাথা ঢাকতে ব্যবহার করেছিলেন নকল চুল বা উইগ। সেই সত্য গোপন করেই সেরেছিলেন বিয়ে। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এলো আসল চেহারা। শুধু মিথ্যাচারই নয়, অভিযোগ উঠেছে স্ত্রীর ব্যক্তিগত ছবি তুলে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়।

দিল্লির প্রতাপ বাগের বাসিন্দা এক যুবকের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয়েছিল অভিযোগকারী নারীর। বিয়ের আগে দেখা করার সময় ওই যুবক পরচুলা পরে আসতেন। নারীর অভিযোগ, যুবকটি তাকে বিশ্বাস করিয়েছিলেন যে, তার সামান্য চুল পড়ার সমস্যা রয়েছে মাত্র। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে যেতেই সত্যটি সামনে আসে। পরচুলা খুলতেই দেখা যায় স্বামী আদতে সম্পূর্ণ টেকো।

প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে প্রতিবাদ করতেই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতনের শিকার নারীর দাবি করেছেন, স্বামী তার মোবাইলে স্ত্রীর কিছু ব্যক্তিগত ও আপত্তিকর ছবি তুলে রাখেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করতে থাকেন।

শুধু তাই নয়, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না কেড়ে নেন এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। টাকা না দিলে পরিণাম খারাপ হবে বলে ক্রমাগত হুমকি দেয়া হয় তাকে।

নির্যাতিতা নারী বিশরাখ থানায় স্বামীসহ পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যৌতুক নিরোধক আইন, জালিয়াতি, শ্লীলতাহানি, ভয় দেখানো এবং চাঁদাবাজির মামলা দায়ের করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের মোবাইল ফোন ও আর্থিক লেনদেনের সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ হাতে পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর