গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ২৮ মার্কিন সিনেটর

আপডেট : ২১ মে ২০২১, ০৯:৩৪ এএম

ফিলিস্তিনের গাজায় চলমান হামলা বন্ধ করতে অতিসত্বর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ জন সিনেটর। 

ডেমোক্র্যাট সিনেটর জন অসোফের নেতৃত্বে সিনেটররা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। 

নিজের টুইটার অ্যাকাউন্টে যৌথ বিবৃতি তুলে ধরেন সিনেটর জন অসোফ। 

বিবৃতিতে তারা বলেন, ‘ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘাত যাতে আর না বাড়ে ও বেসামরিক মানুষের আর প্রাণহানি না ঘটে, এজন্য অতিসত্বর আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’ 

এদিকে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। 

অন্যদিকে আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের জানিয়েছে, গাজার ৫০টি স্কুল ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৪২ হাজার শিক্ষার্থীর স্কুলজীবন হুমকির মুখে পড়েছে।

একাত্তর/এআর

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর