সংবিধান সংশোধন করতে যাচ্ছে চীন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২ পিএম

দলীয় সংবিধান সংশোধন করবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। একদলীয় সমাজতন্ত্রী সমাজ ব্যবস্থায় দলীয় সংবিধানই রাষ্ট্রীয় সংবিধান হিসেবে বিবেচিত হয় দেশটিতে।  আগামী অক্টোবরের অনুষ্ঠিতব্য পার্টি কংগ্রেসে এই উদ্যোগ নেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পাঁচ বছর পর আগামী মাসে ক্ষমতাসীন দলের নেতৃত্বের রদবদলের সময় দলীয় সংবিধান সংশোধন করা হবে। কিছু বিশ্লেষক বলছেন, নতুন উদ্যোগের মধ্য দিয়ে দলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্ব ও মর্যাদাকে আরও সুসংহত করা হতে পারে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সিনহুয়া জানিয়েছে, পলিটব্যুরো পরিবর্তনগুলি নির্দিষ্ট না করেই শি জিনপিংয়ের সভাপতিত্বে এক বৈঠকে দলীয় সংবিধানের একটি খসড়া সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া কংগ্রেস তৃতীয় দফায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়াবে বলে প্রতীয়মান হচ্ছে। এর মধ্য দিয়ে মাও সেতুং-এর পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থানকে আরও সংহত করার সুযোগ পাবেন শি জিনপিং।


একাত্তর/এসএ

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর