এডিনবরায় পৌঁছেছে রানির কফিন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৫:০২ পিএম

স্কটল্যান্ডের ব্যালমোরাল রাজপ্রাসাদ থেকে রানি পৌঁছেছেন এডিনবরায় হলিরুডহাউস প্রাসাদে। দীর্ঘ ছয় ঘণ্টার ভ্রমণে কফিনে বন্দি রানি দ্বিতীয় এলিজাবেথ রাস্তার দুই পাশে জনতার ফুলেল শ্রদ্ধায় হয়েছেন সিক্ত। 

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এডিনবরায় পৌঁছেছে রানির কফিন। 

লন্ডনের বাকিংহাম প্রাসাদ এক ঘোষণায় জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় উনিশে সেপ্টেম্বর সোমবার ওয়েস্টমিনস্টার হলে সম্পন্ন হবে।

রোববার দুপুরে সদ্যপ্রয়াত রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করে। ছয়ঘণ্টার মাথায় কফিন পৌছে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায়। সেখানে হলিরুডহাউস রাজপ্রাসাদে রাষ্ট্রীয় সম্মানে রাখা হয়েছে রানির কফিন।

বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এডিনবরা বিমানবন্দর থেকে রয়াল এয়ার ফোর্সের বিমানে লন্ডনে এসে পৌঁছবে রানির কফিন। বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে সেটি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। 

বাকিংহাম প্রাসাদ থেকে সামরিক কুচকাওয়াজ করে ধীরগতিতে শোভাযাত্রা করে রানির কফিন নিয়ে আসা হবে ওয়েস্টমিনস্টার হলে। কফিনের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেবেন রাজপরিবারের সদস্যরা। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই শোভাযাত্রা দেখতে পাবেন জনতা। এই শোভাযাত্রা দেখার জন্য লন্ডনের রাজকীয় উদ্যানগুলোতে বসানো হবে বিশাল বিশাল পর্দা। সেখানে সরাসরি সম্প্রচারিত হবে পুরো শোকমিছিল।

আরও পড়ুন: বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলায় বিদ্যুৎহীন ৯০ লাখ মানুষ

ওয়েস্টমিনস্টার হলে চারদিন রানির মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে। সাধারণ মানুষ সেসময় রানিকে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। ওয়েস্টমিনস্টারের বিশাল হলঘরে রানির কফিন রাখা হবে ক্যাটাফাল্ক নামে কিছুটা উঁচু এক প্ল্যাটফর্মের ওপর। 

এসময় রানির কফিন রাজকীয় পতাকা রয়াল স্ট্যান্ডার্ডে আচ্ছাদিত থাকবে। ওয়েস্টমিনস্টার হলে আনার পর কফিনের ওপর বসানো হবে রাজ মুকুট ইম্পিরিয়াল স্টেট ক্রাউন, রাজকীয় গোলক ও রাজদণ্ড। এরপর ১৯ সেপ্টেম্বর সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে রানির।


একাত্তর/এসজে 

এফবিআই প্রকাশিত সাম্প্রতিক কিছু নথিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে বলা হচ্ছে, রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৮৩ সালে যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তখন তার ওপর হত্যার হুমকি ছিল। নথিতে দেখা যায়, আইরিশ...
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শনিবার রাজ্যাভিষেক হয়ে গেল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। ব্রিটেনের ইতিহাসের অন্যতম বড় ও আড়ম্বরপূর্ণ এই অভিষেক অনুষ্ঠানে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, সেটা জানলে কপালে...
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হয়েছেন হামজা ইউসফ। মঙ্গলবার (২৮ মার্চ) স্কটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে আধা-স্বায়ত্তশাসিত সরকার প্রধানের পদটি নিশ্চিত করেন তিনি।হামজা স্কটল্যান্ডের ষষ্ঠ...
স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করতে হলে স্কটল্যান্ডকে আগে যুক্তরাজ্যের সরকারের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে রুল জারি করেছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। বুধবার (২৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর