৮০ বছর পর চিরনিদ্রায় শায়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৩ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারে জাপানি আক্রমণে নিহত এক মার্কিন সৈনিকের দেহাবশেষ অবশেষে দাফন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে দাফন করা হয়। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হারবার্ট জ্যাকবসন নামের ওই সৈনিককে ভার্জিনিয়ার আরলিংটন ন্যাশনাল সেমেটারিতে সমাহিত করে তার পরিবার। 

১৯৪১ সালের ৭ ডিসেম্বর মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ চালায় জাপান। এতে প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য নিহত হন, আর এ হামালার মাধ্যমে সূত্রপাত ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। 

জাপানের টর্পেডোর আঘাতে ডুবে যাওয়া মার্কিন রণতরী ইউএসএস ওকলাহোমায় ছিলেন 'বার্ট' জ্যাকবসন। এ ঘটনার দুই বছর পর তাদের মরদেহ উদ্ধার করা হয়, তবে অনেকেরই আর পরিচয় নিশ্চিত করা যায়নি। 

নিহতদের পরিচয় জানতে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও, ২০১৯ সালে আধুনিক ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে হারবার্ট জ্যাকবসনের পরিচয় জানা যায়। 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে জাতীয় সঙ্গীত থেকে বাদ পড়লো ‘উৎকল’ ও ‘বঙ্গ’

অবশেষে হারবার্টকে চিরনিদ্রায় শায়িত করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। 

হারবার্টের ভাইপো ব্র্যাড ম্যাকডোনাল্ড বার্তাসংস্থা এপিকে বলেন, এটি এক রকমের অমীমাংসিত রহস্য ছিল। এতদিনের অজ্ঞাত অবস্থার পর বার্টের কি হয়েছিলো তা জানা এবং অবশেষে তাকে সমাহিত করতে পারায় পরিবারের সদস্যরা স্বস্তি পেয়েছেন। 

একাত্তর/এসজে

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর