কারাবন্দিদের যুদ্ধে যেতে আহবান জানাচ্ছে রাশিয়া

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

রাশিয়ার কারাগারগুলোতে আটক অপরাধীদের ইউক্রেন যুদ্ধে পাঠনোর বিষয়টিকে সমর্থন করেছেন দেশটির একটি ভাড়াটে গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রাশিয়ায় ওয়াগনার গ্রুপ নামে একটি ভাড়াটে সৈন্য দলের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

সম্প্রতি প্রকাশিত হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সৈন্য ভাড়া করার জন্য রাশিয়ার একটি কারাগারে গিয়েছেন।

সেখানে গিয়ে তিনি বলেছেন, যারা যুদ্ধে যেতে চায় না, তাদের উচিত হবে তাদের সন্তানদের যুদ্ধে পাঠানো।

তবে ভিডিওটি কে করেছে, কখন এবং কীভাবে করেছে এবং কীভাবে এটি প্রকাশিত হয়েছে - সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ফাঁস হয়ে যাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কারাগারে গিয়ে ইয়েভগেনি প্রিগোজিন বন্দিদের উদ্দেশে বলছেন, যারা তার গ্রুপের জন্য ছয় মাস কাজ করবে তাদের মুক্ত করে দেয়া হবে।

ধারণা করা হয়, ওয়াগনার গ্রুপ ২০১৪ সাল থেকে ইউক্রেনে যুদ্ধ করে আসছে।

ভিডিও ভাইরাল হবার পরে সোশ্যাল মিডিয়ায় প্রিগোজিন এক বিবৃতিতে বলেন, তিনি যদি কারাগারে থাকতেন তাহলে 'মাতৃভূমির ঋণ শোধ করার জন্য' তিনি ওয়াগনার গ্রুপে যোগ দেবার স্বপ্ন দেখতেন।

তবে বিবৃতিতে ভিডিও সম্পর্কে কিছু বলা হয়নি। এই ভিডিও সত্যি কিনা সেটিও স্বীকার করা হয়নি বিবৃতিতে।

সেনাবাহিনীতে কাজ করা কিংবা ভাড়াটে সৈন্য হিসেবে যোগ দেবার বিনিময়ে কারাগার থেকে বন্দিদের মুক্ত করার বিষয়টি রাশিয়ার আইনে নেই।

তবে ভিডিওতে প্রিগোজিন বলছেন, যারা ওয়াগনার গ্রুপের সাথে কাজ করবে, তাদের আর কারাগারে ফিরে যেতে হবে না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পঞ্চাশ বছরের মাঝে সংখ্যালঘু হবে খ্রিস্টানরা

ভিডিওটির উৎস সম্পর্কে খুঁজতে গিয়ে বিবিসি চিহ্নিত করেছে যে এটি রাশিয়ার সেন্ট্রাল মারিয়ে এল রিপাবলিক থেকে এসেছে। চেহারা চিহ্নিত করার প্রযুক্তির সাহায্যে বোঝা যাচ্ছে রিক্রুটার ব্যক্তিটি প্রিগোজিন।

উল্লেখ্য, এর আগেও ওয়াগনার গ্রুপ এবং প্রিগোজিনের মধ্যে সম্পর্কের বিষয়টি চিহ্নিত করেছিল বিবিসি।

একাত্তর/এসজে 
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর