হিজাব পুড়িয়ে ইরানি নারীদের প্রতিবাদ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৪ পিএম

হিজাব আইন ভাঙার অভিযোগে পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। হিজাব আগুনে পুড়িয়ে এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন শত শত নারী-পুরুষ। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিক্ষোভের পঞ্চম দিনে সারি'তে নারীরা হিজাবে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় বিক্ষোভকারীরা চিৎকার করে তাদের সমর্থন জানান। 

আন্দোলনকারীদের দাবি, এসব বিক্ষোভে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই পুরুষ আন্দোলনকারী উরমিয়া ও পিরানশহরে পুলিশের গুলিতে নিহত হন। 

এছাড়াও সিরাজ শহরে এক পুলিশ অ্যাসিস্ট্যান্টের মৃত্যু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, তিন দিন কোমায় থাকার পর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন ২২ বছর বয়সী কুর্দিশ তরুণী মাহসা আমিনি। 

হিজাব আইন ভঙ্গ করার অভিযোগে তেহরানে তাকে গ্রেপ্তার করে ইরানের মোর‍্যালিটি পুলিশ। পুলিশ হেফাজতে জ্ঞান হারানোর পর তিনি কোমায় চলে যান। 

আরও পড়ুন: আবের রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রতিবাদে জাপানি বৃদ্ধের গায়ে আগুন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদা আল-নাশিফের অভিযোগ, একজন পুলিশ সদস্য মাহসার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ও পুলিশের গাড়িতে তার মাথা দিয়ে বাড়ি মারেন। আর এতেই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কোমায় চলে যান তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে পুলিশ দাবি করছে, 'আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে' মারা গেছেন মাহসা আমিনি। 

একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর