ভূখণ্ড রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২ পিএম

এবার ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ভূখণ্ড রক্ষায় কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলো রাশিয়া। 

সাবেক রুশ প্রেসিডেন্ট ও রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ মস্কোর অস্ত্রভাণ্ডারে থাকা যেকোনো অস্ত্র ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ভূখণ্ড রক্ষায় ব্যবহার করা হতে পারে। খবর: আল জাজিরা।

ইউক্রেনে লড়াইয়ের জন্য পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পরপরই বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তিনি এই মন্তব্য করেন। 

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানে মেদভেদেভ বলেন, রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে মস্কোর মনোনীত কর্তৃপক্ষ রাশিয়ায় যোগ দিতে গণভোটের আয়োজন করবে। পিছু হটার কোনও সুযোগ নেই।

দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রসহ অন্যান্য অঞ্চল রাশিয়াকে মেনে নেবে বলেও প্রত্যয় ও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘যেকোন উপায়ে রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা’ করা হবে বলে হুমকির পরদিনই এই মন্তব্য করলেন মেদভেদেভ। একই দিনে পুতিন ইউক্রেনে লড়াইয়ের জন্য তিন লাখ রিজার্ভ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন।

পশ্চিমা ও ইউক্রেনীয়দের বিরুদ্ধে নিয়মিত আক্রমণাত্মক মন্তব্য করা মেদভেদেভ বলেছেন, সব ভূখণ্ডের সুরক্ষা শক্তিশালী করবে রাশিয়ার সশস্ত্র বাহিনী।

তিনি বলেন, রাশিয়া সেনা সমাবেশের সামর্থ্যের ঘোষণা শুধু দেয়নি, রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ও নতুন অত্যাধুনিক অস্ত্রও এমন প্রতিরক্ষায় ব্যবহার করা হবে।

আরও পড়ুন: রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির কথা অস্বীকার উত্তর কোরিয়ার

উল্লেখ্য, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজ্জিয়া ও মাইকোলাইভের একাংশে গণভোট আয়োজন করবে মস্কোপন্থীরা। ধারণা করা হচ্ছে, গণভোটের ফল রাশিয়ার পক্ষে যাবে। এই গণভোটে কোনও স্বাধীন পর্যবেক্ষক থাকবে না। পশ্চিমা দেশগুলো ও ইউক্রেন এই গণভোটকে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যায়িত করেছে।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর