কুশিয়ারার ১৫৩ কিউসেক পানি পাবে বাংলাদেশ ও ভারত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৯ পিএম

ভারত-বাংলাদেশের অভিন্ন সীমান্ত নদী কুশিয়ারা থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলন করতে পারবে ভারত ও বাংলাদেশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 

ফলে এক নভেম্বর থেকে ৩১ মে- এই শুষ্ক মৌসুমে ভারত এবং বাংলাদেশ উভয় দেশই কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলন করতে পারবে। 

ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ভারত-বাংলাদেশের মধ্যে হওয়া এই সমঝোতা স্মারকটি আসাম সরকারকে শুষ্ক মৌসুমে কুশিয়ারা নদীর সাধারণ প্রবাহ থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলনে সক্ষম করবে। 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, শুষ্ক মৌসুমে উভয় পক্ষের পানি উত্তোলনের ক্ষেত্রে পর্যবেক্ষণের জন্য উভয় দেশের তরফেই একটি যৌথ মনিটরিং টিম গঠন করা হবে। 

গত ছয় সেপ্টেম্বরের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে সাতটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে, তার একটি হলো কুশিয়ারা নদীর পানি উত্তোলন সম্পর্কিত। দিল্লীতে এই চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ-ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়। 

ভারতের বরাক নদী সিলেটের জকিগঞ্জের অমলসীদ দিয়ে বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারায় ভাগ হয়েছে। কুশিয়ারার উৎসমুখ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শরীফগঞ্জ বাজার। এই বাজারের কাছেই কুশিয়ারা নদী থেকে উৎপত্তি রহিমপুর খাল। প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই প্রাকৃতিক খাল থেকেই উৎপত্তি হয়েছে আরও অসংখ্য খালের। ওই এলাকার কৃষকদের সেচের প্রধান উৎস এই খালগুলো। কিন্তু শুষ্ক মৌসুমে সেই খাল একেবারেই শুকিয়ে যায়। আবার বর্ষাকলেও পানি থাকে না এই খালগুলোতে। 

এর কারণ রহিমপুর পয়েন্ট। এই পয়েন্টটি অনেকটা উঁচু হওয়ার কারণে বর্ষার মৌসুম বাদে উচ্চতার কারণে শীতকালে বা শুষ্ক মৌসুমে আমন ধান চাষের সময় এমনকি বর্ষার মৌসুমেও পর্যাপ্ত বৃষ্টি না হলে পানির লেভেল যখন কমতে থাকে তখন কুশিয়ারা থেকে রহিমপুর খালে আর পানি প্রবেশ করতে পারে না। 

ফলে পানির অভাবে শুষ্ক মৌসুমে পুরো অঞ্চলটিতে কোন কৃষি কাজ করা সম্ভব হয় না। ওই অঞ্চলে মাটির নিচেও পানির স্তর অনেক নিচে। 

আরও পড়ুন: ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার বলে ঘোষণা করলেন পুতিন

রহিমপুর খালটি যেহেতু ভারত সীমান্তের খুব কাছে, সেই কারণেই যৌথ নদীটি থেকে পানি উত্তোলন বা খাল খননে এই সমঝোতা দরকার ছিল।  

সুরমা-কুশিয়ারা প্রকল্পের আওতায় মূলত শুষ্ক মৌসুমে এই পানি উত্তোলন করে তা কৃষি জমিতে সেচের কাজে ব্যবহার করা হবে। 

এই বিষয়টি সুরাহা করতে ২০১৬ সাল থেকে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিদের বৈঠক হয়। গত ২১ আগস্ট যৌথ নদী কমিশনের বৈঠকে কুশিয়ারি নদী থেকে রহিমপুর খাল দিয়ে ১৫৩ কিউসেক পানি উত্তোলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। তারপর যুক্তির খসড়া তৈরি করা হয়। আর সেই চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশের পানি সম্পদ মন্ত্রণালয়।


একাত্তর/এসি

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর