গ্রহাণুতে ডার্টের আঘাতের পরের ছবি ধরা পড়লো টেলিস্কোপে

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৬:২৪ পিএম

গ্রহাণুর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে নাসার পাঠানো মহাকাশযান ডার্টের আঘাতে গ্রহাণুটি ১০ হাজার কিলোমিটার জুড়ে তার ধংসস্তুপ ছড়িয়ে দিয়েছে। 

গ্রহাণুর পেছনে উল্কার মতো বিস্তৃত ধ্বংসস্তূপের ছবি ধরা পড়েছে চিলিতে অবস্থিত একটি টেলিস্কোপে। এটি ১০ হাজার কিলোমিটারেরও বেশি জুড়ে বিস্তৃত। আর একেবারে হারিয়ে যাওয়ার আগে এটি আরও লম্বা হবে ধারণা করা হচ্ছে। 

সংঘর্ষের দুইদিন পর সাদার্ন অ্যাস্ট্রোফিজিক্যাল রিসার্চ টেলিস্কোপ (সোর) ব্যবহার করে ছবিটি তোলেন চিলির মহাকাশ বিজ্ঞানীরা। 

গত ২৬ সেপ্টেম্বর নাসার ডার্ট মহাকাশযানটি ডাইমরফোস নামের গ্রহাণুটিতে আঘাত হানে। এর উদ্দেশ্য ছিল, পৃথিবীতে আঘাত হানতে পারে এমন গ্রহাণুকে ধাক্কা দিয়ে তার গতিপথ পরিবর্তন করা যায় কিনা তা পরীক্ষা করে দেখা। এই পরীক্ষা সফল হয়েছে কিনা তা বর্তমানে পর্যালোচনা করছেন বিজ্ঞানীরা। 

ঘটনাটি পর্যবেক্ষণের সাথে জড়িত জ্যোতির্বিদ টেডি কারেটা বলেন, সংঘর্ষের পর যে এতো স্পষ্টভাবে আমরা পরিণামের ছবি তুলতে পেরেছি তা বিস্ময়কর। 

আগামী কয়েক মাস ধরে ধ্বংসস্তূপটিকে পর্যবেক্ষণ করা হবে জানিয়েছেন মার্কিন নেভাল রিসার্চ ল্যাবরেটরির গবেষক মাইকেল নাইট। 

আরও পড়ুন: মিসাইল ছুঁড়তে ব্যর্থ হয়ে ক্ষমা চাইলো দক্ষিণ কোরিয়া

এই মিশন সফল হয়েছে কিনা তা এখনও না নিশ্চিত না হলেও, এটি অভূতপূর্ব এক সাফল্য অর্জন করেছে বলে মনে করেন নাসার প্ল্যানেটারি সায়েন্স ডিরেক্টর ড. লোরি গ্লেজ।

তিনি বলেন, আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যখন গ্রহাণুর আঘাত থেকে নিজেদের রক্ষা করার সম্ভাব্য সক্ষমতা আমাদের রয়েছে। এটি অসাধারণ এক ব্যাপার; আমাদের আগে কখনোই এই সামর্থ্য ছিল না। 


একাত্তর/এসজে


৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
এখনও পৃথিবীতে ফিরতে পারেননি তারা। কারণ, যে যানটিতে চড়ে মহাকাশে পাড়ি দেন, সেটি হঠাৎ করে বিগড়ে যাওয়াতে নির্ধারিত সময়ে তাদের আর ফেরা হয়নি। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর