ব্রিটেনের কাছ থেকে রোজেটা স্টোন ফেরত চায় মিশর

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১১:১৫ পিএম

হায়ারোগ্লিফিক লিপির রহস্য উন্মোচন ও মিশরবিদ্যার জন্ম দেয়া রোজেটা স্টোনকে মিশরের কাছে ফিরিয়ে দিতে ব্রিটেনের কাছে আবারও আহবান জানিয়েছেন মিশরীয় প্রত্নতত্ত্ববিদরা। 

বুধবার (৫ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে মিশরীয় প্রত্নতত্ত্ববিদদের একটি অনলাইন কর্মসূচিতে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ সই করেছেন। 

মিশরের আসওয়ান শহরের আর্কিওলজি কলেজের ডিন মনিকা হ্যানা জানিয়েছেন, মিশরের মানুষের কাছ থেকে কী নিয়ে নেয়া হয়েছে তা তাদেরকে জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

রোজেটা স্টোন একটি প্রাচীন পাথরের ফলক, যার জন্ম খ্রিস্টের জন্মেরও ১৯৬ বছর আগে। ১৭৯৯ সালে নেপোলিয়নের সেনাবাহিনী এটি মিশরে আবিষ্কার করে। 

ব্রিটেনের কাছে নেপোলিয়নের পরাজয়ের পর ১৮০১ সালে আলেকজান্দ্রিয়ার চুক্তি অনুযায়ী রোজেটা স্টোন ব্রিটেনের দখলে চলে যায়। ১৮০২ সাল থেকে এটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। 

রোজেটা স্টোনে হারারোগ্লিফ, ডেমোটিক ও প্রাচীন গ্রিক লিপিতে লেখা রয়েছে। ১৮২২ সাল থেকে এটির পাঠোদ্ধার শুরু করেন ফরাসি ভাষাতত্ত্ববিদ জিন-ফ্রাঁসোয়া শ্যাম্পোলিয়ন। এর ফলে প্রাচীন মিশরীয় ভাষা ও সংস্কৃতি বোঝার পথ সুগম হয়। 

এর আগেও রোজেটা স্টোন ফেরত দেয়ার দাবি জানিয়েছেন মিশরীয় প্রত্নতত্ত্ববিদরা। তবে উপনিবেশদের কাছ থেকে কেড়ে নেয়া প্রাচীন প্রত্নবস্তু ফিরিয়ে দেয়ার যে চর্চা সম্প্রতি শুরু হয়েছে, তা এবার তাদের দাবির পালে হাওয়া লাগাবে বলে আশা করছেন তারা। 

মনিকা হ্যানা বলেন, এক সময় না এক সময় এ সব বস্তুই ফিরিয়ে দেয়া হবে, কেননা জাদুঘরগুলোর নৈতিক আদর্শের পরিবর্তন হচ্ছে। এখন শুধু প্রশ্ন হচ্ছে কবে সেটা ঘটবে। 

'এই পাথরটি সাংস্কৃতিক সহিংসতার প্রতীক, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রতীক। সুতরাং এটিকে ফিরিয়ে দেয়া হবে পরিবর্তনের প্রতীক'- যোগ করেন তিনি। 

আরও পড়ুন: ভ্যাটিকান জাদুঘরে প্রাচীন ভাস্কর্য ভেঙে গ্রেপ্তার এক

তবে এটিকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে মিশরের সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়নি বলে জানিয়েছেন ব্রিটিশ মিউজিয়ামের এক মুখপাত্র। 

ব্রিটিশ মিউজিয়ামের এক ইমেইল বিবৃতিতে জানানো হয়েছে, ১৭৯৯ সালে এরকম ২২টি পাথরের ফলক আবিষ্কার করা হয়। এর মধ্যে রোজেটা বাদে বাকি সবগুলো এখনও মিশরেই রয়েছে।

মিশরজুড়ে সহকর্মীদের সাথে ইতিবাচক সহযোগিতাকে ব্রিটিশ মিউজিয়াম ব্যাপক মূল্য দেয় বলেও বিবৃতিতে বলা হয়। 


একাত্তর/এসজে

টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
একেই বলে ‘সর্ষের মধ্যে ভূত’! টেলিভিশনের পর্দায় যিনি দিনরাত অপরাধীদের কীর্তিকলাপ ফাঁস করতেন, স্বয়ং তিনিই এবার জড়িয়ে পড়লেন এক বিশাল অপরাধ সাম্রাজ্যের জালে! মাদক চোরাচালানের দায়ে মিশরের বহুল...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া...
নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও...
আকাশে তখন রীতিমতো ত্রাসের রাজত্ব! বোমার হুমকি দিয়ে বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করলেন এক যাত্রী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে নিউ অর্লিন্সগামী একটি ফ্লাইটে এই আকস্মিক হুলস্থূল কাণ্ডে শেষ পর্যন্ত...
তিন হাজার ৩০০ বছর আগের তলোয়ার, তাও আবার একেবারে ধারাল! ইতালির রোমের উত্তর-পশ্চিমে অবস্থিত মেজ্জানো লেকের তলদেশ থেকে উদ্ধার হয়েছে ব্রোঞ্জ যুগের এক দুর্দান্ত ও অমূল্য রত্ন। পানির নিচে দীর্ঘ তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর