কলোম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২০

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১১:০৬ এএম

কলোম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। খবর: আল জাজিরা।

বাসটি টুমাকো শহর থেকে খালির দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

দেশটির ট্রাফিক পুলিশ জানিয়েছে, বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্তকারীরা ধারণা করছেন, নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। 

আরও পড়ুন: রুশ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলি করে ১১ জনকে হত্যা

প্রাথমিক তদন্তে জানানো হয়, ঘন কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।


একাত্তর/জো 

মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় একটি মহাসড়কে গভীর রাতে পোলিশ পর্যটকবাহী এক যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির...
দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে খাদে পড়ে আগুন ধরে গেলে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনে একটি এক্সপ্রেসওয়ের টানেলে বাস দুর্ঘটনা ঘটে ১৪ জন নিহত ও আরও ৩৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উত্তর চীনের শানসি প্রদেশে টানেলের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর