দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০১:১৪ পিএম

দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে খাদে পড়ে আগুন ধরে গেলে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে। ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি মোরিয়া শহরের একটি গির্জার উদ্দেশে যাত্রা করেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইস্টার ইভেন্টে অংশ নেওয়ার উদ্দেশ্যে বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি দক্ষিণ আফ্রিকার উত্তরে মোরিয়া শহরের সেন্ট এনজেনাস জায়োনিস্ট খ্রিস্টান গির্জায় যাচ্ছিলো। পথিমধ্যে গাড়িটি একটি সেতু থেকে ৫০ মিটার নিচে খাদে পড়ে যায় এবং এটিতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় চালকসহ প্রায় সব যাত্রীই নিহত হয়েছেন। তবে আশ্চর্যজনকভাবে বেঁচে গেছে এক শিশু। তবে তার নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেছে এবং বাকি দেহগুলো ধ্বংসস্তূপে আটকা পড়েছিলো বা দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলো উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিযোগ রয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সেতুতে ধাক্কা খেয়ে ব্রিজের ওপর থেকে ছিটকে মাটিতে পড়ে। সেখানেই এটিতে আগুন ধরে যায়।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তার কার্যালয় থেকে প্রেরিত এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের পরিবারকে সব ধরণের সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

 

একাত্তর/জো
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
এখনও নিখোঁজ রয়েছেন চার শতাধিক পর্যটক-তীর্থযাত্রী। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। প্রশ্ন উঠেছে—বন্যাকবলিত ও দুর্গম ওই এলাকায় এই সময় এত পর্যটক-তীর্থযাত্রী কেন ছিলেন?
হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় একটি মহাসড়কে গভীর রাতে পোলিশ পর্যটকবাহী এক যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির...
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কিয়েভ এবং মস্কোর মধ্যে বৈঠকের আহ্বান জানিয়ে ইউক্রেনের যুদ্ধ বন্ধে কূটনৈতিক চাপ প্রয়োগে তার কণ্ঠস্বর যোগ করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর