চীনে এক্সপ্রেসওয়ে টানেলে বাস দুর্ঘটনায় নিহত ১৪

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৪৭ এএম

চীনে একটি এক্সপ্রেসওয়ের টানেলে বাস দুর্ঘটনা ঘটে ১৪ জন নিহত ও আরও ৩৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উত্তর চীনের শানসি প্রদেশে টানেলের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

শানসি প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

সিসিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, টানেলের ভেতরের দেয়ালের  সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রীবাহী বাসটিতে ৫১ জন যাত্রী ছিলেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একটি পৃথক প্রতিবেদনে নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছে। তবে আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলেনি। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

চীনে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে মধ্য হুনান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও আহত হয়েছেন অনেকেই। তার এক মাস আগেই পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও আরও ২০ জন আহত হন।

 

একাত্তর/জো
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর