করোনা টিকার দাম চারগুণ বাড়াবে ফাইজার

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৬:২৩ পিএম

যুক্তরাষ্ট্রের সাথে ক্রয়চুক্তির মেয়াদ শেষ হলে করোনার টিকার দাম চারগুণ বাড়াবে ফাইজার। তখন প্রতি ডোজের দাম পড়বে ১১০ থেকে ১৩০ ডলার। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) এই তথ্য দিয়েছেন ফাইজারের নির্বাহী অ্যাঞ্জেলা লুকিন। খবর রয়টার্স।

বর্তমানে মার্কিন সরকার জনগণকে বিনামূল্যে টিকা দিচ্ছে। লুকিনের আশাবাদ সামনেও ব্যক্তিগত বা সরকারি বীমার আওতায় বিনামূল্যে টিকা দেয়া হবে।

ওয়াল স্ট্রিটের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভ্যাকসিনের চাহিদা কমে যাওয়ায় কোম্পানিগুলো দাম বাড়াতে পারে। এর অর্থ হলো, ২০২৩ ও পরবর্তী মুনাফা পূর্বাভাসের লক্ষ্য পূরণে তাদের দাম বাড়াতে হবে।

যুক্তরাষ্ট্র সরকার বর্তমানে ফাইজার ও তার জার্মান অংশিদার বায়োএনটেক উৎপাদিত প্রতি ডোজ টিকার জন্য দিচ্ছে ৩০ ডলার। যা এখন এক লাফে চারগুণ বাড়তে চলেছে। আগামী বছর দেশটিতে জনস্বাস্থ্য জরুরি অবস্থার মেয়াদ শেষ হলে টিকার বাজার ব্যক্তিগত বীমায় অধীনে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

তবে স্বাস্থ্য বীমা ছাড়া টিকাদানে জনগণের অংশগ্রহণ কেমন হবে তা এখনো স্পষ্ট নয়।


একাত্তর/এআর

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
উত্তর গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী হামলা জোরদার করায় শিশুদের পোলিও টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর