মেসিকে দেখতে গাড়ি চালিয়ে কাতারের পথে এক নারী

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৯:৫২ পিএম

প্রিয় তারকার জন্য ভক্তরা কতো কিছুই না করে। এবার বিশ্ব ফুটবলের মহাতারকা লায়োনেল মেসির এক নারী ভক্ত গাড়ি চালিয়ে কাতার পৌঁছে সংবাদের শিরোনাম হয়েছেন।

কেরালার বাসিন্দা নাজি নৌসি। মেসির ‘ডাইহার্ড ফ্যান’ বলতে যা বোঝায়, তিনি তাই। পাঁচ সন্তানের এই জননীর ছোটবেলা থেকেই শখ মেসিকে একবার দেখার।

অনেক বছর পর বিশ্বকাপ এশিয়াতে ফিরতেই আর দেরি করলেন না নাজি নৌসি। নিজেই গাড়ি চালিয়ে শখ পূরণে কাতারের পথে যাত্রা করেছেন তিনি।

সম্প্রতি নিজের দেশে গাড়ি চালিয়ে বেশ কিছু দুঃসাহসিক অভিযানে গেছেন নাজি নৌসি। তার রেশ ধরেই এবার তার মনে হয়েছে, মেসিকে দর্শন করা যেতে পারে।

পাঁচ সন্তানকে মায়ের কাছে রেখে যাচ্ছেন। স্বামী নওশাদ সবসময় উৎসাহ দেন। এবারও দিচ্ছেন। আর রাজ্যের পর্যটনমন্ত্রী নিজে এসে তার গাড়ির যাত্রা করেছেন।

image


নিজের গ্রাম থেকে গাড়ি চালিয়ে কোয়েম্বাটোর হয়ে মুম্বাইয়ে যাবেন নৌসি। সেখান থেকে তিনি জাহাজে চড়ে পৌঁছাবেন ওমানে। তারপর নিজের গাড়ি নিয়ে বিভিন্ন দেশ ঘুরে যাবেন কাতারে।

আরও পড়ুন: হোবার্টে টাইগারদের বড় প্রতিপক্ষ পারে মেঘ আর ঠাণ্ডা বাতাস

এরিমধ্যেই আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন তিনি। পথে সব জায়গায় হোটেল পাওয়া যাবে না। সেক্ষেত্রে টোলপ্লাজা এবং পেট্রল পাম্পে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

নাজি নৌসি বলেন, ছোটবেলা থেকে আমি এডভেঞ্চারের ভক্ত। তবে তখন সুযোগ ছিল না। এখন পরিবারের সমর্থনে এই দুঃসাহসিক কাজ করতে পারছি।


একাত্তর/আরএ

কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
আমেরিকা এবং ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে অবসানের পথে, নাকি এক নতুন এবং আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য এবং...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর