ব্রিটেনের প্রধানমন্ত্রী হবার দৌড় থেকে সরে দাঁড়ালেন বরিস

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১০:২৬ এএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ফলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক।

রোববার (২৩ অক্টোবর) স্থানীয় সময় রাতে এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান বরিস। 

তিনি বলেন, পার্লামেন্টের আইনপ্রণেতারা তাকে সমর্থন দিয়েছিলেন। তারপরও তিনি সরে দাঁড়াচ্ছেন। কারণ এটা নির্বাচন করার জন্য তার সঠিক সময় নয়। 

এসময় তিনি আরও বলেন, পার্লামেন্টে দলের সদস্যরাই যদি একতাবদ্ধ না থাকেন, তাহলে সরকার পরিচালনা করা সম্ভব নয়।

বরিস জনসন দাবি করেছেন, ১০২ জন সাংসদের সমর্থন পেয়ে তিনি শর্ত পূরণ করতে পেরেছেন। তবে প্রকাশ্যে তার পক্ষে ৫৭ জন সাংসদের সমর্থনের ব্যাপারে গণমাধ্যমে উঠে এসেছে।

বর্তমানে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে ঋষি সুনাক বেশ ভালো অবস্থানে রয়েছেন। বরিস জনসন সরে দাঁড়ানোর সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়েছেন ঋষি। 

ঋষি সুনাক বলেন, করোনাভাইরাস মহামারি এবং ইউক্রেনের যুদ্ধের সময় তার কর্মের জন্য 'আমরা সর্বদা তার প্রতি কৃতজ্ঞ থাকব'।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জানিয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে দলের নতুন নেতা নির্বাচিত করা হবে। তিনিই মূলত দেশের প্রধানমন্ত্রী হবেন। নিয়মানুযায়ী পার্লামেন্টে ক্ষমতাসীনদের আইনপ্রণেতারাই এই নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচন করেন। বর্তমানে কনজারভেটিভ পার্টির সদস্য রয়েছেন ৩৫৭ জন। প্রধানমন্ত্রীত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো প্রার্থীর পক্ষে অন্তত ১০০ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।

এ দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। বরিস জনসন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়ে রেখেছেন। 

তিনি বলেন, আমার বিশ্বাস ২০২৪ সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে আমি বিজয় এনে দিতে পারব।


একাত্তর/এসজে

ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর