বাগদাদে গাড়ি বিস্ফোরণে ১০ জন নিহত

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১০:৪৫ এএম

ইরাকের রাজধানী বাগদাদে একটি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) পূর্ব বাগদাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, একটি ফুটবল স্টেডিয়ামের কাছের একটি গ্যারাজে রাখা গাড়িতে বিস্ফোরক বেঁধে রাখা ছিল। গ্যারাজের কাছেই রাখা ছিল একটি গ্যাসবাহী ট্যাংকার। গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ব্যক্তিদের বেশির ভাগই কিশোর। এসব কিশোর তাদের বাড়ির কাছের ওই স্টেডিয়ামে ফুটবল খেলছিল।

আরও পড়ুন: হ্যালোইন উৎসবে পদদলিতে নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি

দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদে একটি গ্যারাজে থাকা গ্যাসবাহী ট্যাংকারে বিস্ফোরণে বেশ কিছু মানুষ নিহত হয়েছেন। 

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। তবে ওই বিবৃতিতে ওই বিস্ফোরণের বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।


একাত্তর/এসজে

আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর