গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নিহত বেড়ে ১৪১

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১১:০২ এএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে। 

সোমবার (৩১ অক্টোবর) রাজ্যের মন্ত্রী ব্রিজেশ মের্জা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭৭ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজ্যের মরবি শহরের মাচ্চু নদীতে সেতুটি ভেঙে শত শত মানুষ নদীতে ডুবে যান। ভিডিও ফুটেজে দেখা গেছে, আংশিকভাবে ডুবে থাকা ঝুলন্ত সেতুটিতে বেঁচে যাওয়া মানুষজন ঝুলে রয়েছেন।

জানা গেছে, এ দুর্ঘটনার সময় প্রায় চারশো মানুষ সেতুটির উপরে ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী ও শিশু। 

সেতুটি মেরামতের পর আবার চালু হওয়ার মাত্র কয়েকদিন পরই এই ঘটনা ঘটলো। আবার খুলে দেয়ার আগে সঠিকভাবে সেটি পরীক্ষা করা হয়েছিল কি না সেনিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা তদন্তে কাজ করছে তারা।

ঔপনিবেশিক যুগের সেতুটি ১৯ শতকে ভারতে ব্রিটিশ শাসনের সময় নির্মিত হয়েছিল। দুইশ ত্রিশ মিটারের অবকাঠামোটি স্থানীয়ভাবে জুল্টো পুল নামে পরিচিত। এটি ওই এলাকার একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ।

আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দা সিলভা

কী কারণে সেতুটি ভেঙে পড়েছে তা ঠিক স্পষ্ট নয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, দিওয়ালি উৎসবের ছুটির কারণে সেখানে অনেক বেশি ভিড় ছিল।

এ দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের সফরে তার নিজ রাজ্য গুজরাটে অবস্থান করছেন তিনি।


একাত্তর/এসজে 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর