রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ তকমা দেবে ইউরোপ

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০২:১১ পিএম

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তকমা দেয়া হবে কি না, তা যাচাই-বাছাই করছে ইইউ ও জার্মানি।

রোববার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এসব কথা জানান। তিনি বলেছেন, ইরানে চলমান দমন-পীড়নের প্রেক্ষাপটে দেশটির ব্যাপারে আরও কী ধরনের পদক্ষেপ নেয়া যায়, সে পরিকল্পনা করছে বার্লিন ও ইইউ।

আনালেনা বলেন, আমি যেমনটা গত সপ্তাহে স্পষ্ট করেছিলাম, আমরা আরও একটি নিষেধাজ্ঞার প্যাকেজ দেবো। আমরা কীভাবে রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে পারি, তাও যাচাই করছি।

২০১৯ সালে রেভল্যুশনারি গার্ডকে কালোতালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। নীতি পুলিশের হেফাজতে তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে তুমুল বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এ বিক্ষোভ রুখতে দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। 

বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। একই কারণে ইরানের ওপর সম্প্রতি নতুন নিষেধাজ্ঞা দেয় ইইউ। 

এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের নীতি পুলিশ, দেশটির রেভল্যুশনারি গার্ডের সাইবার বিভাগ, তথ্যমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরোমি।

আরও পড়ুন: তিন দশক পর নারী সুরক্ষা আইন সংস্কার করলো চীন

গেলো শনিবার বিক্ষোভকারীদের কঠোর বার্তা দেন রেভল্যুশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামি। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, আর রাস্তায় নামবেন না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আজই দাঙ্গা-হাঙ্গামার শেষ দিন। এরপর যা করার দরকার, সেটিউউ করা হবে।

তবে রেভল্যুশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামির এমন হুমকি উপেক্ষা করে রোববারও ইরানে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। ইরানে নারীদের নেতৃত্বাধীন এ বিক্ষোভ সপ্তম সপ্তাহে গড়িয়েছে। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।


একাত্তর/এসি


১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর