পোড় খাওয়া লুলা দা সিলভার সামনে এখন অনেক চ্যালেঞ্জ

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১০:১৫ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে অবশেষে শেষ হাসি হাসলেন দেশটির প্রবীণ বামপন্থী নেতা সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে অল্প ব্যবধানে পরাজিত করে ৭৭ বছর বয়সী লুলা আবার ক্ষমতায় ফিরে চমক দেখালেন। লুলা পেয়েছেন ৫০ দশমিক ৯ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী জায়ের পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ ভোট।

image


লুলা ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। এতে ব্রাসিলিয়ার কুর্সিতে দুরন্ত প্রত্যাবর্তন হলো মাঝখানে জেলে কাটানো লুলা দা সিলভার। হলুদ ব্রাজিল আবারও ফিরলো লাল ঝাণ্ডায়। ব্রাজিল ফিরলো শ্রমিকের শাসনে। 

ব্রাজিলের এই নির্বাচনের দিকে নজর ছিলো গোটা দুনিয়ার। বলসোনারোর হার ধরলে সাম্প্রতিক সময়ে তৃতীয় উগ্র দক্ষিণপন্থী শাসক গদিচ্যুত হলেন। এর আগে ইসরাইলে শাসকের আসন গিয়েছিলো বেঞ্জামিন নেতানিয়াহুর। আমেরিকান নির্বাচনে হারতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকেও।

image


বিশ্ব রাজনীতির খোঁজ রাখা অনেক বিশ্লেষকরই লুলার জয়কে ‘মোস্ট পাওয়ারফুল কামব্যাক’ বলে অভিহিত করেছেন। ২০১০ সালে লুলা সরে গিয়েছিলেন প্রেসিডেন্ট পদ থেকে। তারপর তাঁকে দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়। 

বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে আবারও দায়িত্ব নেয়ার পর লুলাকে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা-পরবর্তী সময়ে বিপর্যস্ত অর্থনীতির গতি ফেরানো, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা।

image


২২ বছর কারাদণ্ড দেয় সাও পাওলোর আদালত। ব্রাজিলের সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ করেন লুলা।সে দেশের শীর্ষ আদালত ১৮ মাসের মাথায় লুলাকে মুক্ত করার নির্দেশ দেয়। সেদিন জেল থেকে বেরিয়ে লুলা বলেছিলেন, ইতিহাস নতুন করে লেখা হবে। শেষ পর্যন্ত জিতলেন লুলা।

২০০৩ সালে লুলা ডি সিলভা যখন প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হন, তখন দেশের অর্থনীতি প্রবৃদ্ধির পথে ছিলো। এমনকি অর্থনীতিকে ভালো অবস্থানে রেখেই বিদায় নিয়েছিলেন তিনি। তাঁর উদারনীতি সমাজ ব্যবস্থাকেও প্রভাবিত করেছিলো।

image


বিশ্বের সবচেয়ে বড় আমদানি বাজার চীন। আর সেই বাজারের অন্যতম শীর্ষ সরবরাহকারী ব্রাজিল। আকরিক লোহা থেকে শুরু করে মুরগি—সবকিছুই ব্রাজিল থেকে চীনে রপ্তানি হয়। এ রপ্তানি লভ্যাংশের বড় অংশ সামাজিক উন্নয়ন কার্যক্রমে ব্যয় করেছিল লুলা প্রশাসন। 

তাঁর আট বছরের শাসনামলে ব্রাজিলের অর্থনীতিতে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। প্রায় চার কোটি মানুষ দারিদ্র্যের কশাঘাত থেকে বেরিয়ে এসেছিল। তবে লুলার ইমেজও যে একেবারে পরিচ্ছন্ন তা নয়। 

image


ক্ষমতায় থাকাকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতি–অনিয়মের অভিযোগ উঠেছে। ছিল বিতর্ক–সমালোচনা। এমনকি দুর্নীতি–অনিয়মের অভিযোগে বিচার হয়েছে তাঁর। সাজা ভোগ করেছেন। তবে তাঁর আমলে দেশজুড়ে সামাজিক কর্মসূচি আজও ব্রাজিলবাসীর মনে লুলার প্রতি সম্মান ধরে রেখেছে। 

উল্লেখ্য, ২০১৮ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন জাইর বলসোনারো। তবে অ্যামাজনে নির্বিচারে গাছ কাটা থেকে শুরু করে ইচ্ছাকৃত দাবানল সৃষ্টি, জনবিরোধী বিভিন্ন নীতিসহ একাধিক অভিযোগে ধীরে ধীরে জনপ্রিয়তা হারান কট্টরপন্থী এই প্রেসিডেন্ট।

image


লুইজ ইনাসিও লুলা দা সিলভা ১৯৪৫ সালের ২৭শে অক্টোবর ব্রাজিলের এক দরিদ্র পরিবারে জন্ম নেন। তিনি ব্রাজিলের শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে ব্যর্থ হবার পরে শেষ পর্যন্ত ২০০২ সালে তিনি জয়লাভ করেন।

প্রেসিডেন্ট থাকার সময় লুলা ব্রাজিলে ব্যাপক আকারে সমাজ সংস্কারমূলক কর্মসূচি চালু করেন। এসব কর্মসূচির লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণ এবং ব্রাজিলের নিম্নবিত্ত শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান উন্নয়ন। এ কারণে দেশটির শ্রমজীবী মানুষদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

আন্তর্জাতিক পর্যায়ে লুলা জলবায়ু পরিবর্তন এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বড় ভূমিকা পালন করেন। লুলাকে বিশ্ব পর্যায়ে বিভিন্ন জাতির মধ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনে উচ্চাভিলাষী ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে।

image


লুলার পরে তাঁর প্রধান কর্মকর্তা দিলমা রুসেফ প্রেসিডেন্ট হন। লুলা ব্রাজিলের রাজনীতিতে এক স্থায়ী পরিবর্তন সাধন করেন। তার নীতিগুলিকে একত্রে লুলাবাদ নাম দেয়া হয়েছে। তিনি ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের একজন। 

ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা ছিলেন। ২০১১ সালে ৪০ বছরের ধূমপায়ী লুলার গলায় ক্যান্সার ধরা পড়ে; তবে, কেমোথেরাপি চিকিৎসা গ্রহণের পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। 

আরও পড়ুন: রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ তকমা দেবে ইউরোপ

২০১৬ সালের শুরুতে তৎকালীন প্রেসিডেন্ট দিলমা রুসেফ লুলাকে তার অধীনস্থ নির্বাহী বিভাগের প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন, কিন্তু সর্বোচ্চ কেন্দ্রীয় আদালতের বিচারপতি গিলমার মেন্দেস লুলার উপরে অসমাপ্ত তদন্তের প্রেক্ষিতে এই নিয়োগে বাধা দেন।

২০১৭ সালের জুলাইয়ে লুলাকে হুন্ডি ও দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়। লুলা রায়ের বিরুদ্ধে আপিল করে ব্যর্থ হলে ২০১৮ সালের এপ্রিলে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর লুলা ২০১৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবার চেষ্টা করলে আদালত দেয়। 


একাত্তর/এসজে

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর