তানজানিয়ায় হ্রদে যাত্রীবাহী ফ্লাইট বিধ্বস্ত, নিহত ১৯

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

তানজানিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ খারাপ আবহাওয়ার কারণে লেক ভিক্টোরিয়ায় অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

রোববার (৬ নভেম্বর) ব্রিটিশ অনলাইন বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় উড়োজাহাজে থাকা চার ক্রুসহ ৪৬ জন যাত্রীর মধ্যে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় দুই পাইলট দুর্ঘটনা থেকে বেঁচে যান এবং ককপিট থেকে স্থানীয় কর্মকর্তাদের সাথে কথা বলেন। কিন্তু পরে দেশটির প্রধানমন্ত্রী জানান, ওই দুই পাইলট সম্ভবত মারা গেছেন। 

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও স্থানীয় জেলেরা আটকে পড়া অন্যদের উদ্ধারের চেষ্টা চালান।

আবদুল নুরি নামের এক ব্যক্তি বুকোবা বিমানবন্দরে তানজানিয়ার বৃহত্তম শহর দার এস সালামের ফিরতি ফ্লাইটের অপেক্ষায় ছিলেন, তিনি উড়োজাহাজটিকে পানিতে ডুবতে দেখেন।

তিনি বিবিসিকে বলেন, আমরা সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে এবং কেউ কেউ কাঁদতে শুরু করে এবং চিৎকার করতে থাকে।  

image


কর্তৃপক্ষ বলছে, তানজানিয়ার বেসরকারি ফ্লাইট সংস্থা প্রেসিশন এয়ার-এর ফ্লাইটটি রাজধানী দারেস সালাম থেকে উড্ডয়ন করে বুকোবার উদ্দেশ্যে যাচ্ছিল। বুকোবা শহরে ঝোড়ো আবহাওয়ায় উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করছিলো। কিন্তু দুর্ঘটনাবশত সেটি লেক ভিক্টোরিয়ায় গিয়ে পড়ে। 

উল্লেখ্য, বুকোবা বিমানবন্দরের এক প্রান্তে অবস্থিত আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হ্রদ লেক ভিক্টোরিয়া।

এদিকে দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, লেজ বাদে পুরো উড়োজাহাজটি পানিতে ডুবে রয়েছে আর এটিকে ঘিরে রয়েছে কয়েকটি উদ্ধারকারী নৌকা। 

আরও পড়ুন: প্রশ্নপত্র ছাপায় ভুল, কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা স্থগিত

উদ্ধারকাজ চলাকালে দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু। 

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক টুইটবার্তায় তিনি বলেন, প্রেসিশন এয়ারের বিমান দুর্ঘটনার খবর পেয়েছি। আসুন উদ্ধারকারীরা তাদের কাজ করার সময় আমরা সবাই শান্ত থাকি এবং ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি। 


একাত্তর/আরবিএস

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে...
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সোমবার সন্ধ্যায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘ভুল’...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর