রোজ দুই-তিন কিলোগ্রাম করে গালি খাই: মোদি

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১০:০৭ পিএম

বিরোধীদের গালিতে বিন্দুমাত্র আপত্তি নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এমনকি তার দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি'কে কেউ গালি দিলেও কিছু যায় আসে না বলে জানান তিনি।   

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ নভেম্বর) ভারতের তেলঙ্গানা রাজ্যে দলীয় কর্মসূচিতে গিয়ে এ কথা জানালেন তিনি নিজেই।

বিজেপি'র দলীয় কর্মসূচিতে মোদি বলেন, আমি কখনও ক্লান্ত হই না। কারণ আমি প্রতি দিন দুই-তিন কিলোগ্রাম গালি খাই। কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।

এর পরেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) নাম উল্লেখ না করেই তিনি বলেন, আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।

আরও পড়ুন: খেরসনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি জেলেনস্কির

তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলো রূপায়ণে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন মোদি। মোদি বলেন, রাজনীতি করতে গিয়ে উন্নয়নকে উপেক্ষা করছেন কেসিআর।

উল্লেখ্য, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। তবে এসবের মধ্যেই গত সপ্তাহে মুনুগোড়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারিয়েছে চন্দ্রশেখরের দল।


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর