ফ্লোরিডায় তিন বন্দুকধারীর হামলায় নিহত দুইজন

আপডেট : ৩০ মে ২০২১, ০৯:২০ পিএম

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবারের ঘটনাস্থল ফ্লোরিডা। সেখানের মিয়ামিতে একটি কনসার্টের বাইরে সমাগমে তিন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে তাতে দুই জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, মিয়ামির উত্তরপশ্চিম শহরতলীর মিয়ামি গার্ডেন্সের কাছে একটি বিলিয়ার্ড হলে বাইরে একটি ব্যবসা কেন্দ্রে শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

এ সময় তিন বন্দুকধারী হঠাৎ গাড়ি থেকে বের হয়ে লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। পরে নিজেদের ব্যবহৃত গাড়ি দিয়ে তিন বন্দুকধারীই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

শেষ খবর পর্যন্ত পুলিশ তাদের আটক করতে পারেনি। তবে অভিযুক্তদের আটকে চেষ্টা চলছে বলে জানিয়েছে মায়ামি পুলিশ।

কর্মকর্তারা জানান, নিশান পাথফাইন্ডার মডেলের একটি জিপে করে তিন বন্দুরধারি ঘটনাস্থলে গাড়ি থেকে নেমেই গুলি শুরু করে। তারপর আবার গাড়িতে উঠে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে এসেই দুই জনের লাশ দেখতে পায় এবং আহত কমপক্ষে ২০ জনকে হাসপাতালে ভর্তির জন্য পাঠিয়ে দেয়। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।

চলতি সপ্তাহে মায়ামিতে এটি দ্বিতীয় বন্দুকধারীর হামলা। এর আগে গত শুক্রবার বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাত জন।

উল্লেখ্য, গেল বছর আমেরিকা জুড়ে ৪৩ হাজার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগই জনসমাগমে হলেও গুলিতে আত্মহত্যার ঘটনাও এই হিসাবে মধ্যে ধরা হয়েছে।


একাত্তর/এআর
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর