জাভায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৬৮, নিখোঁজ ১৫১

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০৬:২৮ পিএম

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে এখনও চলছে অভিযান। 

মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর এখনও নিখোঁজ রয়েছেন ১৫১ জন। 

সোমবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে দ্বীপটিতে এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় ২২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন ৫৮ হাজারেরও বেশি মানুষ। 

জাভার একটি পর্বতবেষ্টিত অঞ্চলে পাঁচ দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট ভূমিধ্বসে পশ্চিমের সিয়ানজুর শহরের বেশ কয়েকটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে। 

এদিকে, হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু-কিশোর বলে জানিয়েছে জাতীয় উদ্ধারকারী সংস্থা। 

আরও পড়ুন: থাইল্যান্ডে গাড়িবোমা বিস্ফোরণে নিহত এক, আহত ২৯

মাটির মাত্র ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে। থেমে থেমে বেশ কয়েকবার ভূমিকম্প হওয়ায় বহু দুর্বল ঘরবাড়ি ধসে পড়ে। 

এদিকে, মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি। 


একাত্তর/এসজে

ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৩০ জনকে উদ্ধারে...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনের ফাঁকে দেখা গেল মধ্যপ্রাচ্যের এক নতুন ও চোখধাঁধানো কূটনৈতিক সমীকরণ। চিরশত্রুতার বরফ গলিয়ে সম্পর্কের ‘নতুন পাতা’ উল্টানোর বার্তা দিয়েছেন ইরানের...
রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় সংযুক্ত করতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণে...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর