'অনুপ্রবেশকারী' মার্কিন যুদ্ধজাহাজ তাড়ানোর দাবি চীনের

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৭:১০ পিএম

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের কাছে চীনা জলসীমায় 'অবৈধভাবে অনুপ্রবেশকারী' মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে চীনা সেনাবাহিনী। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) পিপলস লিবারেশন আর্মির সাদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলি বলেন, মার্কিন সেনাবাহিনীর কর্মকাণ্ড চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। 

অভিযুক্ত ইউএসএস চ্যান্সেলরসভিল নামের মার্কিন যুদ্ধজাহাজটি একটি গাইডেড মিসাইল ক্রুজার। সম্প্রতি তাইওয়ান প্রণালি অতিক্রম করে জাহাজটি। 

দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রুল উপেক্ষা করে সেখানে কৃত্রিম দ্বীপ স্থাপন করে সামরিক কার্যক্রমের বিস্তার ঘটানোর অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। এই সাগরের ওপর ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনেই ও তাইওয়ানের দাবি রয়েছে। 

যুক্তরাষ্ট্রকে 'নিরাপত্তা ঝুঁকি সৃষ্টিকারী' বলে আখ্যায়িত করে তিয়ান বলেন, ইউএসএস চ্যান্সেলরসভিলের এই যাত্রা 'দক্ষিণ চীন সাগরের নেভিগেশন ও সামরিকীকরণে আধিপত্য বিস্তারের লৌহশক্ত প্রমাণ'। 

এ ঘটনার পর চীনা সৈন্যরা 'উচ্চ এলার্টে' থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে জানিয়েছে সাদার্ন থিয়েটার কমান্ড। 

আরও পড়ুন: জাহাজের রাডারে বসে আফ্রিকা থেকে ইউরোপ

দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। একে 'নেভিগেশনের স্বাধীনতা'র চর্চা বলে আখ্যা দিয়েছে তারা। এক্ষেত্রে একটি বাধ্যবাধকতাপূর্ণ আচরণবিধি ও অন্যান্য আস্থা তৈরিকারী পদক্ষেপের পক্ষে সমর্থন দিয়েছে তারা। 

গত সপ্তাহে বিতর্কিত জলসীমার কাছে পালাওয়ানে এক সফরে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, দক্ষিণ চীন সাগরে 'দায়িত্বজ্ঞানহীন আচরণের' বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রচারণার জন্য চাপ প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। 


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর