আফগানিস্তানে পাকিস্তান দূতাবাসে বন্দুক হামলা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১:৩৪ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণকে নিশানা করে কাছের একটি ভবন থেকে গুলিবর্ষণ করা হয়। খবর: রয়টার্স।

বন্দুক হামলায় পাকিস্তানি এক নিরাপত্তারক্ষী আহত হয়েছে। হামলায় কে বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। কাবুল পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

ইসলামাবাদের দাবি, মিশন প্রধানকে হত্যা করতে এই হামলা চালানো হয়। তবে তিনি সুস্থ আছেন। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল কাবুলে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই হামলা হলো। দুই দেশের সীমান্তে উত্তেজনা নিরসনে কাবুলে ওই বৈঠক করেন দুই দেশের কর্মকর্তা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মিশন প্রধান উবাইদ-উর-রেহমান নিজামানিকে হত্যা করার চেষ্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে। নিজামানি নিরাপদ আছেন। কিন্তু পাকিস্তানি নিরাপত্তারক্ষী সিপাই ইসরার মোহাম্মদ রাষ্ট্রদূতকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, হামলার পর দূতাবাস খালি করার কোনও পরিকল্পনা নেই তাদের।

তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই হামলার নিন্দা জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটারে হামলাকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে উল্লেখ করে ঘটনার তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

উল্লেখ্য, গত মাসেই কাবুল দূতাবাসে যোগ দেন নিজামানি। ২০২১ সালের আগস্টে কট্টর ইসলামপন্থী তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে যে অল্প কয়েকটি দূতাবাস চালু রয়েছে, পাকিস্তান মিশন সেগুলোর একটি।


একাত্তর/জো

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর