পুতিনের সঙ্গে সাক্ষাতে আগ্রহ নেই বাইডেনের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ এএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কোনো আগ্রহ নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। 

শুক্রবার (২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি এ তথ্য জানান। খবর: রয়টার্স।

জন কিরবি জানান, এখনই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার কোনও আগ্রহ প্রেসিডেন্টের নেই। পুতিনের পক্ষ থেকে সংলাপের ব্যাপারে কোনও ধরনের আগ্রহ দেখা যায়নি বরং এর সম্পূর্ণ অনাগ্রহই দেখা গেছে বলে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন।

বাইডেন প্রশাসনের প্রভাবশালী এই কর্মকর্তা বলেন, পুতিন যদি সঠিক কাজটি করেন এবং ইউক্রেন ছেড়ে চলে যান তবে আলোচনা ছাড়াই যুদ্ধ শেষ হতে পারে। তার বাহিনী সেখানে ভালো অবস্থানে নেই।

এর আগে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে যদি পুতিনের আগ্রহ থাকে তাহলে তিনি তার সঙ্গে বৈঠকে প্রস্তুত রয়েছেন। তবে ওয়াশিংটন কখনও ইউক্রেনকে ছাড় দেওয়ার আহ্বান জানাবে না বলেও উল্লেখ করেন তিনি।

ওদিকে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ বাহিনী ইউক্রেন ত্যাগের পরই দেশটির সঙ্গে আলোচনার কথা বলেছেন বাইডেন। কিন্তু মস্কোর তরফে তার এমন প্রস্তাব গ্রহণ করা হয়নি।

ইউক্রেন থেকে দখলকৃত ভূখণ্ডকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পশ্চিমাদের অস্বীকৃতির ফলে যুদ্ধ অবসানে শান্তি আলোচনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। মস্কো বলছে, তারা আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি মেনে আলোচনায় বসবে না রাশিয়া।

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তান দূতাবাসে বন্দুক হামলা

উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষদিকে ইউক্রেনের চারটি অঞ্চলকে অবৈধভাবে নিজেদের অংশ বলে ঘোষণা করে রাশিয়া। যদিও অঞ্চলগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ তারা নিতে পারেনি। ৯ মাসের যুদ্ধে মস্কো যে পরিমাণ ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছিল পরবর্তীতে সেগুলোর অর্ধেকেরও বেশির নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় কিয়েভ। খেরসনসহ বিভিন্ন এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী। এরপর ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শুরু করে মস্কো।


একাত্তর/জো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর