যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছয়টি রকেট লঞ্চার কিনছে এস্তোনিয়া

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০১:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ছয়টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) কিনতে সম্মত হয়েছে এস্তোনিয়া। 

শনিবার (৩ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিনিয়োগ সংস্থা এ কথা জানায়। এটি হবে এস্তোনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র ক্রয়ের ঘটনা। 

বাল্টিক প্রতিবেশী লাটভিয়া ও লিথুনিয়ার মতো রাশিয়ার প্রতিবেশী এস্তোনিয়া ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে।

ইউক্রেনে দেয়া হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমগুলোকে এর অস্ত্রাগারের অন্যতম কার্যকরী হাতিয়ার হিসেবে দেখা হয়।

এস্তোনিয়ান সেন্টার ফর ডিফেন্স ইনভেস্টমেন্টস (ইসিডিআই)-এর এক বিবৃতিতে জানিয়েছে, মহাপরিচালক ম্যাগনাস-ভালদেমার সার শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার সাথে দেশের পরোক্ষ অস্ত্র সক্ষমতা বাড়ানোর জন্য একটি চুক্তি সই করেছেন।

আরও পড়ুন: হিজাব আইন সংস্কারের চিন্তাভাবনা করছে ইরান

কতগুলো রকেটের অর্ডার দেওয়া হয়েছিল সে সম্পর্কে ইসিডিআই বিশদ বিবরণ দেয়নি। তবে ক্রয়কৃত রকেটগুলো ৩০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বলে জানানো হয়েছে। এই অস্ত্রের প্রথম ডেলিভারি দেয়া হবে ২০২৪ সালে। 


একাত্তর/এসজে
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর