ইন্দোনেশিয়ায় বিয়েবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করে আইন পাস

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম

বিয়েবহির্ভূত যৌন সম্পর্ককে নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। এ আইনের অধীনে দেশটিতে কেউ বিয়েবহির্ভূত শারীরিক সম্পর্কে জড়ালে তার সর্বোচ শাস্তি হবে এক বছরের কারাদণ্ড। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশীয়দের পাশাপাশি বিদেশিদের জন্যও প্রযোজ্য হওয়া বিতর্কিত এ দণ্ডবিধিতে প্রেসিডেন্ট ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অবমাননা এবং রাষ্ট্রীয় দর্শনের বিরুদ্ধাচরণও নিষিদ্ধ করা হয়েছে। 

তবে এ আইনে শাস্তি তখনই কার্যকর হবে যখন কোনও পক্ষ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করবেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে অভিযুক্তের স্বামী বা স্ত্রীর অভিযোগ করার অধিকার থাকবে। 

এছাড়াও অবিবাহিত ব্যক্তিদের অভিভাবক সন্তানের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারবেন। বিয়ের আগে একসাথে বসবাস নিষিদ্ধ করা হবে আইনে। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে ছয় মাসের কারাদণ্ড। 

আইনটির বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে রাজধানী জাকার্তায় বিক্ষোভ করছেন অনেকে, যাদের মধ্যে বেশিরভাগই তরুণ-তরুণী। এ আইনকে আদালতে চ্যালেঞ্জ জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। 

এ আইনের ফলে ভ্রমণ ও বিনিয়োগের লক্ষ্যস্থল হিসেবে ইন্দোনেশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। 

দেশটির এমপ্লয়ারস অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারপার্সন শিন্তা উইজাজা সুকামদানি বলেন, এই আইন বাণিজ্যিক ক্ষেত্রে আইনি অনিশ্চয়তা সৃষ্টি করবে এবং বিদেশী বিনিয়োগকারীদের ইন্দোনেশিয়ায় বিনিয়োগের ব্যাপারে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। 

এর আগে ২০১৯ সালে এই আইন পাস করার উদ্যোগ নিয়েছিল দেশটির সরকার। তবে সেবার হাজার হাজার মানুষ এর বিরুদ্ধে আন্দোলন করায় তাদের পরিকল্পনা বাতিল হয়ে যায়। 

তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার কিছু কিছু অংশে এ ধরণের কঠোর আইনকানুন আগে থেকেই রয়েছে। 

আরও পড়ুন: আলজাজিরা সাংবাদিকের মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

দেশটির আচেহ প্রদেশে কঠোর ইসলামী আইন পালন করা হয়। সেখানে জুয়া খেলা, মদপান ও বিপরীত লিঙ্গের মানুষের সাথে দেখা করার জন্য শাস্তি দেয়ার ঘটনা ঘটেছে। 

২০২১ সালে সমকামী সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে দেশটিতে দুই ব্যক্তিকে জনসম্মুখে ৭৭টি করে দোররা মারা হয়। 


একাত্তর/এসজে

ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর