আলজাজিরা সাংবাদিকের মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৭:২৬ পিএম

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি মামলা দায়ের করেছে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। 

গত ১১ মে পশ্চিম তীরের জেনিন রিফিউজি শিবিরে ইসরাইলি বাহিনীর অভিযান চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২৫ বছর ধরে আলজাজিরায় সাংবাদিক হিসেবে কাজ করা শিরিন আবু আকলেহ। 

এ ঘটনার তদন্তের পর ইসরাইলের সেনাবাহিনী জানায়, তাদের কোনও এক সৈন্যের গুলিতে শিরিনের মৃত্যু হয়। তবে এ ঘটনাকে সম্পূর্ণ অনিচ্ছাকৃত বলে দাবি করেছে তারা। 

তবে এ দাবিকে অস্বীকার করে আলজাজিরা অভিযোগ করেছে, শিরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

এ অভিযোগের ব্যাপারে ইসরাইলের বিদায়ী প্রেসিডেন্ট ইয়াইর লাপিদ বলেছেন, 'ইসরাইলি সৈন্যদের বিরুদ্ধে কেউ তদন্ত করবে না এবং যুদ্ধে নৈতিকতা নিয়ে কেউ আমাদের উপদেশ দেবে না, বিশেষত আলজাজিরা'। 

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্তৃত্বকে স্বীকার করে না ইসরাইল। অধিকৃত অঞ্চলে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আইসিসির আইনজীবীকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। 

শিরিনকে যখন হত্যা করা হয় তখন তিনি 'প্রেস' লেখা জ্যাকেট পরিহিত ছিলেন। সেসময় আরও এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে আহত হন। 

প্রত্যক্ষদর্শী, সাংবাদিক ও ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, প্রায় সাড়ে ৬০০ ফুট দূর থেকে ইসরাইলি সৈন্যরা শিরিনের ওপর গুলি চালান। জাতিসংঘ ও একাধিক গণমাধ্যমের তদন্তে এ দাবিকে সমর্থন করা হয়েছে। 

প্রথমে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছিল, শিরিনকে কে হত্যা করেছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে সেপ্টেম্বরে তাদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আইডিএফ-এর এক সৈন্য ভুলক্রমে শিরিনকে গুলি করেন। 

আরও পড়ুন: রাশিয়ার আরও একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা

তবে এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীর বিবরণ ও ভিডিও ফুটেজসহ নতুন তথ্যপ্রমাণ খুঁজে পাওয়ার দাবি করেছে আলজাজিরা। 

মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেছে, এসব প্রমাণ থেকে স্পষ্টভাবে দেখা যায় যে শিরিন ও তার সহকর্মীদের ওপর ইসরাইলি অকুপেশন ফোর্স সরাসরি গুলি চালিয়েছিল। ভুলক্রমে ক্রসফায়ারে পড়ে শিরিনের মৃত্যু হয়েছে বলে ইসরাইল যে দাবি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। 


একাত্তর/এসজে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর