শীর্ষ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন ইলন মাস্ক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১১:৩৯ এএম

বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কর্ণধার ইলন মাস্ক। তার স্থান দখল করে নিয়েছেন ফ্রান্সের এলভিএমএইচ গ্রুপের সিইও বার্নার্ড আর্নল্ট।

সংবাদমাধ্যম ফোর্বস ও ব্লুমবার্গের বরাতে বিবিসি জানায়, বর্তমানে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার। আর বার্নার্ড আর্নল্টের সম্পদ ১৮৮ বিলিয়ন ডলার।

গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা কিনে নেন মাস্ক।

টুইটার কেনার জন্য তহবিল জোগাড় করতে ২ দফায় টেসলার শেয়ার বিক্রি করেন মাস্ক। এতে টেসলার শেয়ারের দামের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এছাড়াও, বিনিয়োগকারীদের আশংকা, বিদ্যুৎচালিত গাড়ির চাহিদাও কমে আসতে পারে। এর পেছনে কারণ হিসেবে দুর্বল অর্থনীতি, ঋণের ক্রমবর্ধমান সুদের হারে ভোক্তার উৎসাহ কমে যাওয়া এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিদ্যুৎচালিত গাড়িকে কারণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা।

তাছাড়া ত্রুটিপূর্ণ গাড়ি বাজার থেকে ফিরিয়ে নিতে বাধ্য হওয়া এবং এর অটোপাইলট ফিচারের বিভিন্ন ত্রুটি নিয়ে সরকারি তদন্তও টেসলার শেয়ারের দরপতনের পেছনে দায়ী।

আরও পড়ুন: সাইবেরিয়ায় তেল শোধনাগারে আগুনে দুইজন নিহত

‘টুইটার নিয়ে যতসব সার্কাসের কারণেই মূলত বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ইলন মাস্ক’, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েডবুশ সিকিউরিটিজের পরিচালক ড্যানিয়েল আইভস্।

তিনি বলেন, ‘টুইটার নিয়ে মাস্কের অস্বাভাবিক আচরণ টেসলার শেয়ারের দামের ওপর প্রভাব ফেলেছে।’


একাত্তর/আরএ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর