বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিট।
রোববার (১২ জুলাই) আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার পর থেকে কোনো জাহাজকে এ পথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।
এতে আরও বলা হয়, যদি আগ্রাসী শত্রুপক্ষ—যে নিজেই এ ঘটনার জন্য দায়ী—এ ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কোনো ভুল পদক্ষেপ নেয় বা আমাদের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালায়, তবে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে এবং এ অঞ্চলে শত্রুপক্ষের নতুন নতুন ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এ ধরনের হস্তক্ষেপের সব পরিণতির দায়ভার শত্রুপক্ষের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের এবং যেসব দেশ তাদের ভূখণ্ড শত্রুর ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ দিয়েছে, তাদের ওপরও বর্তাবে বলে হুঁশিয়ারি তেহরানের।
এদিকে তাহরান বলছে, হরমুজ প্রণালীতে ইরানের সাম্প্রতিক অভিযানে আইআরজিসির নৌ ইউনিট একটি নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এমন একটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে, যা ইরানের সতর্কবার্তা উপেক্ষা করেছে এবং আইন অমান্য করেছে।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, হরমুজ প্রণালী সব জাহাজের জন্য খোলা রয়েছে।
বিশ্বকাপের ইতিহাসে অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনা!
আর্জেন্টিনার কাছে হারের পর রেফারিকে ধুয়ে দিল সুইসরা!