চীনে ২০২৩ সালে করোনায় ১০ লাখেরও বেশি মৃত্যু হতে পারে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১০:২৯ পিএম

চীনে বিধিনিষেধ তুলে নেয়ায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে, এমনকি ২০২৩ সালে দেশটিতে করোনায় ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে; এমনটাই আশঙ্কা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই)। 

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, শুক্রবার আইএইচএমইর পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের ১ এপ্রিলের দিকে চীনে করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে।

সংস্থাটি দাবি, আগামী বছরের এপ্রিল পর্যন্ত চীনের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ভাইরাসটিতে আক্রান্ত হবে। পাশপাশি করোনায় মৃত্যুর সংখ্যা ৩ লাখ ২২ হাজারে দাঁড়াবে। 

ক্রিস্টোফার মুরে বলেন, চীনের শূন্য করোনা নীতি (জিরো-কোভিড) ভাইরাসটির আগের ধরনগুলো রুখতে হয়তো কার্যকর ছিল। তবে শক্তিশালী ওমিক্রন ধরন ঠেকিয়ে রাখা দেশটির জন্য কঠিন হবে।

এর আগে চলতি ডিসেম্বরে বিক্ষোভের মুখে করোনার লকডাউন ও বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার। এরপর থেকেই দেশটিতে বাড়ছে সংক্রমণ। তড়িঘড়ি করে বিধিনিষেধ তুলে নেয়ায় চীনের জনসংখ্যার ৬০ শতাংশ কোভিডে আক্রান্ত হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 

এদিকে আগামী জানুয়ারিতে নতুন চান্দ্রবর্ষ উদ্‌যাপন করা হবে চীনে। সংশ্লিষ্টরা বলছেন, ওই উৎসবকে ঘিরে ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে আবারও ছড়িয়ে পড়তে পারে করোনা। 

সর্বশেষ গত ৩ ডিসেম্বর চীন কোভিডে মৃত্যুর তথ্য দিয়েছিল। দেশটি এখন পর্যন্ত মহামারীতে ৫ হাজার ২৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।


একাত্তর/আরবিএস  

করোনা মহামারি চলার সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের শীর্ষ নীতি নির্ধারক ড. অ্যান্টনি ফাউচি মার্কিন সিনেটের এক শুনানিতে কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন।...
অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর