আমেরিকা এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো: ট্রাম্প

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৬:০৭ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্র এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগীর মতো। শনিবার তার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ লেখা এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ঐ পোস্টে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং বিচার বিভাগের কঠোর সমালোচনা করেন ট্রাম্প।  

ট্রাম্প বলেন, আমাদের দেশটা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক যেন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু ব্যক্তির মতো। কুটিল এফবিআই, তথাকথিত বিচার ও গোয়েন্দা বিভাগ, ডেমোক্রেটিক পার্টি ও পুরো রাষ্ট্র ব্যবস্থার সব অংশ ক্যান্সারে আক্রান্ত।

এফবিআই -এর উদ্দেশ্যে তিনি বলে, এই অস্ত্রধারী ঠগ এবং অত্যাচারীদের অবশ্যই মোকাবেলা করতে হবে, নইলে আমাদের এক সময়ের মহান এবং সুন্দর দেশটি মারা যাবে। 

আরও পড়ুন: ফাইনালে ইনজুরি শঙ্কা, কতোটা প্রস্তুত আর্জেন্টিনা-ফ্রান্স?

তিনি অতীতের মতো আবারও দাবি করেছেন যে, গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। এই কারণেই মানুষ ওয়াশিংটনে প্রতিবাদ করেছিল।

এর আগে ২০২০ সালের নির্বাচনের পরপরই ভোট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকেরা। 

তবে ট্রাম্পের দাবি, মার্কিন জনগণ নিজ উদ্যোগে এসব প্রতিবাদের অংশগ্রহণ করেন। সহিংসতার জন্য তিনি দায়ি নন। 


একাত্তর/আরবিএস 

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর