চীনের পর করোনার নতুন উপধরন মিললো ভারতেও

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৫:১১ পিএম

করোনাভাইরাসের (কোভিড-১৯) অমিক্রন ধরনের বিএফ.৭ উপধরনে আক্রান্ত চারজন রোগী শনাক্ত হয়েছেন ভারতে। করোনার এই উপধরনে চীনে নতুন করে ব্যাপক সংক্রমণ শুরু হয়েছে। ভারতের গুজরাট ও ওডিশা রাজ্যে এই উপধরন শনাক্ত হয়েছে। ভারতে বর্তমানে কোভিড বিধিনিষেধ পালনে বাধ্যবাধকতা নেই।

গুজরাটে নতুন উপধরন বিএফ.৭–এ আক্রান্ত দুজন রোগী শনাক্ত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য বিভাগ এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছে। অক্টোবর-নভেম্বরে সেখানে অমিক্রনের বিএফ.১২ উপধরনও শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে ভারতের সব বিমানবন্দরে দৈবচয়নের ভিত্তিতে আন্তর্জাতিক যাত্রীদের নমুনা পরীক্ষা করা হবে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। জনসমাগমস্থলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

করোনায় আক্রান্ত সব রোগীর নমুনা ‘ইনসাকগ’ জিনোম সিকোয়েন্সিং পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘ইনসাকগ’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ফোরাম। এটি ভারতে ছড়িয়ে পড়া কোভিডের বিভিন্ন ধরন নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণের কাজটি করে থাকে।

বিশেষজ্ঞ ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেন, ‘কোভিড এখনো শেষ হয়ে যায়নি। আমি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে এবং নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছি। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছি।’

আরও পড়ুন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক প্রস্তাব গৃহীত

সম্প্রতি ‘শূন্য কোভিড নীতি’ থেকে সরে এসেছে চীন। লকডাউন ও সংক্রমণ ছড়িয়ে পড়া এলাকার লোকজনের ব্যাপক পরীক্ষাসহ বাধ্যতামূলক সব বিধিনিষেধও তুলে দেওয়া হয়েছে। 

এরপর দেশটিতে করোনার ব্যাপক সংক্রমণ শুরু হয়। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ওষুধের সংকট দেখা দিয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে।


একাত্তর/এসজে

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর