পাঁচ দেশ থেকে ভারতে নামলেই করোনা পরীক্ষা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০২:৫০ পিএম

পাঁচ দেশফেরত সব যাত্রীদের আরটি পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা জারি করেছে ভারত। এই পাঁচ দেশ হলো চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড। 

দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যারা এসব দেশ থেকে আসছেন, তাঁদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। কারও রিপোর্ট পজিটিভ এলে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন করা হবে।

চীনসহ বেশ কয়েকটি দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা। তাই ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য বিশেষ করোনা বিধি জারি করেছে ভারত। 

এবার থেকে প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্ট বাধ্যতামূলক। শনিবার থেকেই এই নির্দেশ বহাল করা হয়েছে। সকাল থেকে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে টেস্ট শুরু হয়েছে।

চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশে ইতিমধ্যে উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রনের নতুন প্রজাতি। তাই ঝুঁকি এড়াতে বিদেশ ফেরত যাত্রীদের জন্য সতর্ক অবস্থান নিয়েছে ভারত। 

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, শনিবার থেকেই প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। 

বিশেষ করে, যারা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং এবং থাইল্যান্ড থেকে আসছেন, তাঁদের এই টেস্ট বাধ্যতামূলক। কারও রিপোর্ট পজিটিভ এলে তাঁকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন করা হবে।

শনিবার সকাল থেকেই দিল্লি বিমানবন্দরে আন্তর্জাতিক বিদেশ ফেরত যাত্রীদের টেস্ট শুরু করা হয়েছে। এছাড়া বিমানে ওঠার আগে সকলেরই থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। 

কারও করোনা উপসর্গ দেখা দিলে তাঁকে আইসোলেট করা হচ্ছে। বিদেশ ফেরত কোনও যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এলে তাঁর নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে। 

করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতে ঢুকছে কিনা সেটা জানতেই কোভিড পজিটিভ রোগীরা নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ভারত।  

এছাড়া আবারও জমায়েত এড়িয়ে চলা এবং সবাইকে মাস্ক পরারও বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের জন্য বিশেষভাবে প্রয়োজন হয় অক্সিজেনের। 

আরও পড়ুন: মার্কিন নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণার সুপারিশ

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিলো। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে দেশে না হয়, তার জন্য এখন থেকে বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

প্রতিটি হাসপাতাল সহ স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ যাতে পর্যাপ্ত থাকে, সেদিকে নজর দেয়ার জন্য স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রণালয়। 


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর