মার্কিন নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণার সুপারিশ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০১:২৫ পিএম

ক্যাপিটল হিলের দাঙ্গায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানির প্রমাণ পাওয়া গেছে, উল্লেখ করে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের তদন্ত কমিটি। 

ট্রাম্প এবং ক্যাপিটল হিলে দাঙ্গার উসকানিদাতাদের সামরিক বাহিনী, পররাষ্ট্র ও বেসামরিক প্রশাসনসহ যুক্তরাষ্ট্রের যাবতীয় সরকারি ক্ষেত্রে যেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়- সে সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। 

সেই সঙ্গে চরমপন্থী কোনো ব্যক্তি বা তার সমর্থকরা যে নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেজন্য আইন সংস্কার করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। 

কংগ্রেসের এই প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি ডেমেক্রেটিক পার্টির রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জনগণের ইচ্ছাকে ব্যর্থ ও গণতন্ত্রকে ধ্বংস করতে বহু ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সাংবিধানিক বাধ্যবাধকতাকে সম্মান দেখাননি। আইন পালনের পরিবর্তে তিনি নির্বাচনের ফল পাল্টে দেয়ার ষড়যন্ত্র করেন। 

ডেমোক্রেটিক নেতৃত্বাধীন এই প্যানেলের সুপারিশ বিচার বিভাগ মানতে বাধ্য নয়। কিন্তু এই প্রথমবার কোনো কংগ্রেস কমিটি সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলার সুপারিশ করেছে। গত মাসে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।


একাত্তর/এআর

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার সম্ভাব্য ‘প্রাথমিক শান্তি চুক্তি’ সই হওয়া নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুনে ঘৃতাহুতি দিয়ে এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইরান তাদের বোমা...
পারস্য উপসাগরের ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক চরম হুঁশিয়ারি দিয়ে ঘোষণা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর