ইউক্রেনের হামলায় সেনা নিহতের ঘটনায় ক্ষোভ বাড়ছে রাশিয়ার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৪:৪৭ পিএম

রাশিয়ার কয়েকজন নেতা এবং আইনপ্রণেতা ইউক্রেনের হামলায় রুশ সেনা নিহতের ঘটনায় অভিযুক্ত ইউক্রেন কমান্ডারদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

রাশিয়া দাবি করছে, নতুন বছরের শুরুতে পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে ইউক্রেনের এক রকেট হামলা অন্তত ৬৩ রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

রাশিয়ান সমালোচকরা বলছেন, আমেরিকার তৈরি হিমার্স লঞ্চার থেকে চারটি রকেট ছোড়া হয়। ওই ভবনে গোলাবারুদ ডাম্পের পাশেই ছিলেন সৈন্যরা।

বরাবরের মতো এবারো ইউক্রেন এ হামলা নিয়ে সরাসরি কিছু বলেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সোমবারের বক্তব্যে এ নিয়ে কোন আলোচনাই তোলেননি।

তবে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ মাকিভকা হামলার কথা জানিয়েছেন। কিন্তু তিনি হতাহতের কোন তথ্য উল্লেখ না করে এই হামলাকে ‘রাশিয়ার সেনা সরঞ্জাম এবং রাশিয়ার মানুষের ওপর’ হামলা বলে উল্লেখ করেছেন।

image


তিনি বলেছেন, রাশিয়ার ১০ টুকরো মিলিটারি সরঞ্জাম নষ্ট করা হয়েছে।

আরও পড়ুন: রুশ সেনাঘাঁটিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বহু

রুশপন্থী ভাষ্যকার ইগর গিরকিন বলেন, নিহতের সংখ্যা শত শত, যদিও সঠিক সংখ্যা এখনো অজানা কারণ অনেকে এখনো নিখোঁজ রয়েছে। ভবনটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে, এবং এতে গোলাবারুদ মজুত করা ছিল বলে ক্ষতি আরো বেশি হয়েছে বলে তিনি জানান।

ইউক্রেনের সেনাবাহিনী বরাতে বিবিসির খবরে বলা হয়, তারা দাবি করেছে যে তাদের আক্রমণে ৪০০ নিহত ও আরো ৩০০ জন আহত হয়েছেন।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর