বিড়ালের পেটে পাওয়া গেলো এক দলা রবার ব্যান্ড!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৮:৪৩ পিএম

বিড়ালের সবচেয়ে প্রিয় খাদ্য মাছ। এছাড়াও দুধ থেকে শুরু করে আরও বেশ কিছু খাদ্যের প্রতি তাদের আগ্রহ আছে। কিন্তু তাই বলে রবার ব্যান্ড! বিষ্ময়কর হলেও সত্যি একটি বিড়ালের প্রিয় খাদ্য হিসাবে পাওয়া গেছে রবার ব্যান্ড। তাও আবার জানা গেছে অপারেশনের পর। 

এমন চমকপ্রদ ঘটনা ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়। পাঁচ–দশটা নয়, ৩৮টি চুল বাঁধার ব্যান্ড খেয়ে ফেলেছিলো সেখানকার এক বিড়াল। 

এতে করে বিড়ালটি অসুস্থ হয়ে পড়ে। এক পথচারী মুমূর্ষু বিড়ালটিকে চার্লস্টন অ্যানিম্যাল সোসাইটি হাসপাতালে নিয়ে যান। শুরু হয় ব্যাপক পরীক্ষা নিরীক্ষা।

সেখানে স্ক্যান করে তার পেটে দলাপাকানো কিছু দেখতে পাওয়া যায়। হাসপাতালের চিকিৎসকরা জানান, এমন ঘটনা তিনি তাদের কর্মজীবনে কখনও দেখেননি। 

বিড়ালটির পেটের ভেতর থেকে চুল বাঁধার একগুচ্ছ ‘রবার ব্যান্ড’ উদ্ধার হয়। সব মিলিয়ে ৩৮টি চুল বাঁধার ব্যান্ড পাওয়া যায় বিড়ালটির পেটে। 

আরও পড়ুন: ছয় বছরের ছাত্রের গুলিতে আহত শ্রেণি শিক্ষক!

ব্যান্ডগুলো নরম বলে বিড়ালের খাদ্যনালীতে কোনো ক্ষত তৈরি না হলেও এতোদিন পেটে থাকায় বিষক্রিয়া দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বিড়ালটির যকৃতেও। 

বিড়ালটির লিভার যাতে সুস্থ করা যায়, এখন সেই চেষ্টাই করছেন চিকিৎসকরা। বেশ কিছু দিন তাকে হাসপাতালে থাকতে হচ্ছে এই জন্য।


একাত্তর/এসি

মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর