ব্রাসিলিয়ায় হামলা: সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১১:৪৫ এএম

ব্রাজিলের জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনায় রাজধানী ব্রাসিলিয়ার জননিরাপত্তা প্রধান অ্যান্ডারসন টরেসকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক। এ ডানপন্থি নেতা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মন্ত্রিসভার বিচারমন্ত্রী ছিলেন।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারক আলেকসান্দ্রি জি মোরাইস এ নির্দেশ দেন। 

টরেস চলতি মাসেই ব্রাসিলিয়ার জননিরাপত্তা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।  

জানা গেছে, দাঙ্গার সময় টরেস শহরে ছিলেন না। চলতি মাসের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান।

মঙ্গলবার টুইটারে একটি পোস্টে তিনি জানান, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন তিনি। অরল্যান্ডো থেকে ব্রাজিলে ফিরে আসবেন এবং নিজেকে বিচারের মুখোমুখি দাঁড় করাবেন। 

এদিকে ব্রাসিলিয়ার মিলিটারি পুলিশের প্রধান ফ্যাবিও অগাস্টো ভিয়েরাকেও গ্রেপ্তারের অনুরোধ করেন বিচারক আলেকসান্দ্রি জি মোরাইস। ব্রাসিলিয়ার সরকারি ভবনগুলোকে রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের একজন হলেন পুলিশ প্রধান ফ্যাবিও।

গ্রেপ্তারি পরোয়ানায় বিচারক মোরাইস, নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার কথাও উল্লেখ করেছেন।  

তিনি বলেন, ব্রাজিলের গণতন্ত্রের জন্য এমন একটি সংবেদনশীল মুহুর্তে, যেখানে সারাদেশে সামরিক ভবন দখলের সাথে সারাদিন ধরে গণতন্ত্র বিরোধী বিক্ষোভ চলছে এবং সেটা ব্রাসিলিয়াতে। কেউ অজ্ঞতা বা অক্ষমতার অজুহাত ব্যবহার করতে পারে না। 

এরইমধ্যে এক হাজারেরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও চলছে অভিযান। 

image


আরও পড়ুন: বিশ্ব ইজতেমা: গাড়ি পার্কিং ও চলাচলে ডিএমপির নির্দেশনা

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দাঙ্গায় জড়িতদের সর্বশেষ ব্যক্তিকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, আমেরিকা থেকে বলসোনারোকে বহিষ্কারের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের কয়েকজন আইনপ্রণেতা। 

এর আগে গত ১ জানুয়ারি ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট লুলা ডি সিলভা শপথ অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাগ গ্রহণ করেন। সিলভার এই বিজয়কে মেনে নেননি বলসোনারো। ক্ষমতা ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে চলে যান তিনি। এমনকি ডি সিলভার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এড়িয়ে যান তিনি।

তবে ব্রাজিলের এবারের দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বলসোনারো। 


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার শান্তি বৈঠক শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। ইরান আবারও তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর